IPS অফিসারের পর এবার আধ্যাত্মিক গুরু রবিশঙ্করের চরিত্রে বিক্রান্ত ম্যাসি

এত সফলতার পর এবার আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের চরিত্রে দেখা যাবে বিক্রান্ত ম্যাসিকে, শীঘ্রই তাঁর জীবনের উপর ভিত্তি করে নির্মিত 'হোয়াইট' ছবির কাজ শুরু করবেন বিক্রান্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: দু-বছর আগে মুক্তিপ্রাপ্ত ’12th Fail’ ছবিটি এখনও সিনেপ্রেমীদের চোখে তাজা। একজন দরিদ্র পরিবারের যুবক কীভাবে আইপিএস অফিসার হয়ে উঠল, সেই মনোজ কুমার শর্মার জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ’12th fail’। যিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় তৃতীয় ডিভিশনে পাশ করেও আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং লড়াই করে IPS অফিসার হয়ে দেখিয়েছিলেন। আর 12TH FAIL-এ মনোজ শর্মার চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন বিক্রান্ত ম্যাসি। তাঁর দুর্দান্ত অভিনয়, এখনও সকলের হৃদয়ে গেঁথে রয়েছে। এই ছবির পরেই বলিউডে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন তিনি। এরপরে ‘সেক্টর ৩৬’ ছবিতেও অভিনয় করে দারুণ প্রশংসা পেয়েছেন অভিনেতা।

এত সফলতার পর এবার আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের চরিত্রে দেখা যাবে বিক্রান্ত ম্যাসিকে, শীঘ্রই তাঁর জীবনের উপর ভিত্তি করে নির্মিত ‘হোয়াইট’ ছবির কাজ শুরু করবেন বিক্রান্ত। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। অভিনেতার ছবি ‘আঁখোঁ কি গুস্তাখিয়াঁ’ আজ সিনেমা হলে মুক্তি পেয়েছে। এই পরিস্থিতিতেই নতুন ছবির ‘হোয়াইট’-এর ঘোষণা দিলেন বিক্রান্ত ম্যাসি। এ বিষয়ে কথা বলতে গিয়ে একটি সংবাদমাধ্যমকে বিক্রান্ত ম্যাসি বলেছেন, ‘শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার চিরকাল মনে থাকবে। আমি খুবই খুশি যে আমি সেই সুযোগ পেয়েছি এবং আমি তার আশেপাশে থাকতে পারছি। আমি আগস্টে ‘হোয়াইট’ ছবির শুটিং শুরু করব। এটি তার জীবনের এবং বিশ্ব ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। দুর্ভাগ্যবশত খুব কম লোকই কলম্বিয়া এবং বিশ্ব শান্তি, বিশেষ করে ভারতে শান্তি পুনরুদ্ধারে রবিশঙ্করের অবদান সম্পর্কে জানেন।’

ছবিটি সম্পর্কে তথ্য দিতে গিয়ে অভিনেতা আরও বলেন, ‘শ্রী শ্রী রবিশঙ্কর কেবল সেখানে অবদান রাখেননি, তিনি আরও অনেক কিছু করেছেন। এই ছবির মাধ্যমে আমরা সত্যিই তাঁর (সমাজের জন্য) করা অন্যান্য সমস্ত কাজের কথা বলব। তাঁর চরিত্রে অভিনয় করা আমার জন্য সম্মানের। আমি আগেও বলেছি যে আমি কখনই তাঁর মতো হতে পারব না। আমি কেবল তাঁর মতো হওয়ার চেষ্টা করতে পারি। আমি আশা করি আমার প্রচেষ্টাও তাঁর প্রচেষ্টার মতোই সত্য হবে।’ মাঝে বিক্রান্ত বলিউড থেকে বিরতি নেওয়ার একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছিলেন। এরপরেই ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে এই গুজবে নিজেই তালা পরিয়েছিলেন বিক্রান্ত। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শ্রী শ্রী রবিশঙ্করের বায়োপিক ‘হোয়াইট’ বাস্তব জীবনের ঘটনা দ্বারা অনুপ্রাণিত একটি বিশ্বব্যাপী থ্রিলার। এই ছবিটি ছাড়াও বিক্রান্ত ম্যাসির ‘ডন 3’ এবং ‘রামায়ণম’ রয়েছে, যার শুটিং আগামী বছর শুরু হবে।

৯ মাসের শিশুর ফুসফুস থেকে বের হল LED বাল্ব, অবিশ্বাস্য অস্ত্রপচারে প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

কানাডায় ছুরি দিয়ে কুপিয়ে খুন ভারতীয় ছাত্রীকে, গুজরাতের বাসিন্দার নির্মম মৃত্যু

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়, তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

রেনেকে দত্তক নিতেই সুস্মিতা সেনের ম্যানেজার পালিয়ে যান, কেন জানেন?

ঈদের আনন্দ বদলে গেল বিষাদে, বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর

গরমের দুপুরে টক-মিষ্টি স্বাদের জাদু, সহজেই বানিয়ে নিন গুজরাতি স্টাইলে আমের চাটনি