মাথা একটি, ৪ হাত, ৪ পা বিরল শিশুর জন্ম হল পূর্ব বর্ধমানে

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাতার: এক অদ্ভুত দর্শন শিশুর জন্ম হল রবিবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে। একটি মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট শিশুর জন্ম হয় ভাতার বাজারের(Vatarbazar) একটি বেসরকারি নার্সিংহোমে। আল্ট্রাসনোগ্রাফিতে ওই বিরল দর্শন কনজয়েন্ট টুইন বা সংযুক্ত যমজ বা সিয়ামিজ যমজের অস্তিত্ব ধরা পড়লে প্রসূতিকে বাঁচাতে গর্ভবস্থার ২০ সপ্তাহের মাথায় অস্ত্রপচার করে প্রসব করান বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র গাইনি সার্জেন ডা: কৃষ্ণপদ দাস(Dr.Krishnapada Das)।পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার সাহাজাদপুরের বাসিন্দা জয় মণ্ডল নামে এক যুবক তার অন্তঃসত্ত্বা স্ত্রী ১৯ বছরের বিভা মণ্ডলকে ভাতার বাজারের কদমতলায় (Kadamtala)একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করান ।

ডা: কৃষ্ণপদ দাস জানান, ভূমিষ্ট হওয়ার পরেই শিশুটির মৃত্যু হয় । তবে প্রসূতি সুস্থ আছেন এবং বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে বধূর গর্ভে কনজয়েন্ট টুইন বা সংযুক্ত যমজের অস্তিত্ব পাওয়া যায় । জানা যায় যে ভ্রুণস্থ শিশুটির একটি মাথা, চারটি হাত ও চারটি পা রয়েছে । এছাড়া মাথাতে টিউমারের অস্তিত্ব লক্ষ্য করা যায়, যাকে আমরা ডাক্তারি পরিভাষায় এনসেফালাইটিস বলি । তিনি বলেন, ‘এই ধরনের শিশু ভূমিষ্ঠ হওয়ার পর বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে ৷ উপরন্তু প্রসূতির গর্ভাবস্থা অব্যাহত থাকলে তার জীবন সংশয় দেখা দিত ৷ তাই প্রসূতিকে বাঁচাতে আমরা ভ্রুণকে টার্মিনেট করানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হই ।’

এদিন প্রসূতির সিজার করেন ডা: কৃষ্ণপদ দাস । তবে ভূমিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই শিশুটির(New Born Baby) মৃত্যু হয়। কিন্তু ভূমিষ্ট শিশুটির শারিরীক গঠন দেখে চমকে ওঠেন চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা । দেখা যায়, সংযুক্ত পুরুষ যমজের চারটে হাত ও চারটে পা এবং একটি মাথা । এছাড়া মাথা থেকে ঝুঁটির আকৃতির একটি টিউমার ঝুলে থাকতে দেখা যায় ।সার্জেন ডা: কৃষ্ণপদ দাস বলেন,’এই ধরনের কনজয়েন্ট টুইন খুব বিরল । প্রতি দুই লাখে এই ধরনের একটি শিশুর জন্ম হয় । শেষের দিকে যখন জাইগটের বিভাজন হয় তখন কনজয়েন্ট টুইনের রুপান্তর ঘটে । কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর এরা বেঁচে থাকে না। এক্ষেত্রেও তাই হয়েছে।

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ