ফের নক্ষত্র পতন, দক্ষিণের প্রবীণ অভিনেত্রী বি সরোজা দেবী আর নেই

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ছবির জগতে ফের নক্ষত্র পতন। চলে গেলেন প্রবীণ অভিনেত্রী বি সরোজা দেবী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। আজ সোমবার (১৪ জুলাই) বেঙ্গালুরুর মালেশ্বরমের বাড়িতে অচেতন অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকি‍ৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সরোজা দেবীর মৃত্যুর খবরে দক্ষিণের সংস্কৃতি মহলে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৩৮ সালের ৭ জানুয়ারি কর্নাটকের এক গ্রামে জন্ম সরোজা দেবীর। মাত্র ১৮ বছর বয়সে ‘মহাকবি কালীদাস’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় তাঁর। এর পর স্কুল মাস্টার (১৯৫৮), ‘কিত্তুর চেন্নাম্মা’ (১৯৬১) ও ‘অমরাশিল্পী জকনাচারি’ (১৯৬৩) ছবিতে অভিনয় করে দর্শক ও সমালোচকদের মন জয় করেন ও প্রশংসিত হন। তামিল ছবির কিংবদন্তি অভিনেতা এম জি রামচন্দ্রনের বিপরীতে ‘নাড়োড়ি মন্নন’ ছবিতে অভিনয় করে তামিল ইন্ডাস্ট্রিজে ‘মহানায়িকা’ হয়ে ওঠেন। আর এক বিখ্যাত তামিল নায়ক শিবাজি গণেশনের বিপক্ষে ‘ভাগা পিরিনানি’ (১৯৫৯) সহ একাধিক ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন।

তামিল ছবির পাশাপাশি তলগু ছবিতেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন সরোজা দেবী। তেলগু সুপারস্টার তথা অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দমুড়ি তারক রামা রাওয়ের বিপরীতে ‘শ্রীতরমা কল্যাণম’, ‘জগদেখা বিরুনি কথা’, ‘দাগুডু মুথালু’ সহ একাধিক ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। বেশ কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন সরোজা দেবী। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ‘পয়গাম’ (নায়ক দিলীপ কুমার), ‘শশুরাল’ (নায়ক রাজেন্দ্র কুমার), ‘বেটি-বেটে’ (নায়ক সুনীল দত্ত)। অভিনয়ে বিশেষ অবদানের জন্য সরোজা দেবীকে ১৯৬৯ সালে ‘পদ্মশ্রী’ ও ১৯৯২ সালে ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করে কেন্দ্রীয় সরকার।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ