Loading live market data...
Loading active stocks...
Connecting...

পাক-অভিনেত্রীর সঙ্গে রোমান্স, ‘সর্দারজি ৩’ বিতর্কের পর ‘হাতজোড়’ করে জনসমক্ষে দিলজিৎ

এই বিতর্কে এখনও পর্যন্ত কোনও সাড়া না দিলেও প্রথমবার প্রকাশ্যে হাজির হলেন দিলজিৎ দোসাঞ্জ। সোমবার মুম্বই বিমানবন্দরে দিলজিৎ দোসাঞ্জ হাসিমুখে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘সর্দারজি ৩’-এর ট্রেলার রিলিজ করার পর থেকেই বিতর্কে হাবুডুবু খাচ্ছেন পঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। কারণ ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে জুটি বেঁধেছিলেন দিলজিৎ। তাতেই বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেতা। কেননা পহেলগাঁও সন্ত্রাসী হামলার পরেই পাকিস্তানি তারকা দের দেশ থেকে নিষিদ্ধ করা হয়। এমনকী পাকিস্তানের উপর ভারতীয় অপারেশন সিঁদুর হামলা নিয়েও কু মন্তব্য করেছিলেন হানিয়া আমির। সেই অভিনেত্রীর সঙ্গে দিলজিৎ জুটি বেধেছেন, সমস্ত নিষেধাজ্ঞা অমান্য করেছেন নির্মাতারা, তাই নিয়েই বিতর্ক চরমে ওঠে। চলচ্চিত্র সংগঠনগুলি রে রে করে ছুটে আসে। এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দিলজিতের ভারতীয় নাগরিকত্ব বাতিল করার দাবি জানায়। পাশাপাশি বর্ডার 2, নো এন্ট্রি 2-এর মতো ছবিগুলি থেকে দিলজিৎকে সরিয়ে দেওয়ার আবেদন জানান।

যদিও এ বিষয়ে নির্মাতারা ক্ষমা চেয়ে জানিয়েছেন যে, পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলার অনেকদিন আগেই সর্দারজি 3-এর শুটিং হয়ে গিয়েছে। তখন পাকিস্তানের শিল্পীদের সঙ্গে ভারতের কোনও মতবিরোধ ছিল না। তবে বিতর্কের জন্যে ছবিটিকে ভারতে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেননি নির্মাতারা। এরপরে বর্ডার 2 থেকেও দিলজিৎকে বের করে দেওয়ার আবেদন জানানো হয়। কিন্তু ছবির অর্ধেক শুটিং শেষ হয়ে যাওয়ার কারণে ছবিতে রাখা হয়েছে দিলজিৎকে। এই বিতর্কে এখনও পর্যন্ত কোনও সাড়া না দিলেও প্রথমবার প্রকাশ্যে হাজির হলেন দিলজিৎ দোসাঞ্জ। সোমবার মুম্বই বিমানবন্দরে দিলজিৎ দোসাঞ্জ হাসিমুখে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিয়েছেন।

‘সরদার জি ৩’-এর বিদেশে মুক্তিতে বিতর্কে জড়িয়ে পড়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হলেন তিনি। পাশাপাশি দোসাঞ্জ ক্যামেরার সামনে হেসে মিডিয়াকে স্বাগত জানিয়েছেন। তিনি তাঁর ভক্তদের এবং বিমানবন্দরের বাইরে অবস্থানরত মিডিয়ার উদ্দেশ্যেও হাত নাড়িয়ে ছেন। অভিনেতার ছবি এবং ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এদিন দোসাঞ্জকে মাইকেল জ্যাকসন-প্রিন্ট করা সাদা টি-শার্ট, ওভারসাইজ ডেনিম এবং লাল পাগড়িতে দেখা গিয়েছে। বাইরে জড়ো হওয়া ভিড়ের দিকে তাকিয়ে তিনি প্রফুল্ল দেখাচ্ছিলেন। দোসাঞ্জ সম্প্রতি ‘বর্ডার ২’-এর শুটিং শেষ করেছেন। অভিনেতা পুনেতে বরুণ ধাওয়ান, আহান শেট্টি এবং সানি দেওলের সঙ্গে ছবিটির শুটিং করেছেন। এদিকে, তার ছবি ‘পাঞ্জাব ৯৫’ সেন্সর বোর্ডের কাছে আটকে আছে। দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ছবির একটি নতুন পোস্টার রবিবার অনলাইনে প্রকাশিত হয়েছে।

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

দেশের মধ্যে সেরা ৫ গনপতি বাপ্পার মন্দির! জানেন কী কোথায় ?

ঘামাচির অত্যাচারে অতিষ্ঠ ? জেনে নিন কিছু ঘরোয়া উপায়

জেনে নিন ভিটামিন সি সম্পর্কে অজানা তথ্য

শপথ নেওয়ার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গে দেখা করলেন বিজয়

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

বিজেপির বিজয় মিছিলে দুর্ঘটনা, আহত একাধিক কর্মী, ব্যাপক চাঞ্চল্য নদিয়ায়