Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফালাকাটায় খরা কাটাতে বাজনা বাজিয়ে ধুম ধাম করে ব্যাঙের বিয়ে দিল গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,ফালাকাটা : বর্ষাকালেও বৃষ্টির দেখা নেই চলছে খরা। একদিকে যখন দক্ষিণবঙ্গ জলে ভাসছে তখন প্রকৃতির বিপরীত রূপ ফালাকাটায়(Falakata)। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যখন বন্যা পরিস্থিতি অন্যদিকে, ক্ষেতের জমি জলের অভাবে ফেটে যাচ্ছে ফালাকাটায়। যার ফলে বিঘার পর বিঘার খেতি জমি জলের অভাবে চাষ করতে পারছেন না কৃষকরা।  বৃষ্টি নামার আশায় ব্যাঙের বিয়ে দিল গ্রামবাসীরা।  কেউ বলছে এটি কুসংস্কার। আবার অনেকে বলছে এটি গ্রামবাসীদের বিশ্বাস, ব্যাঙের বিয়ে(Frog Wedding) দিলেই নাকি বৃষ্টি চলে আসে।

সেই আশাতেই ফালাকাটা ব্লকের শিবনাথপুর কাজীপাড়ার(Kajipara) মহাকাল মন্দিরে গ্রামবাসীরা ব্যাঙের বিয়ে দিলেন। তাতে আয়োজনের কোন কমতি নেই। একদিকে বাজনা, উলুধ্বনি , শঙ্খ ধ্বনি পুরোহিতের মন্ত্র উচ্চারণ সবকিছুই ছিল।অপরদিকে পাশের নদী থেকে জল ভরে এনে পুরোহিত ডেকে রীতিমতো নিয়ম রীতি মেনেই ব্যাঙের বিয়ে দেওয়া হল ছাদনা তলায় ।এরপর ব্যাঙের বিয়ে উপলক্ষে গ্রামবাসীরা ৩০০ লোকের খাবারও আয়োজন করে । ছিল লুচি আলুর দম থেকে হরেক রকম পদ।

পেট পুরে খেলেন সকলে। অপেক্ষা এখন বৃষ্টির। আবহাওয়া দফতর মনে করছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ উভয় জায়গাতেই বর্ষা হবে প্রাকৃতিক নিয়মে। তবে প্রকৃতির ভারসাম্য কিছুটা বেগতিক হওয়ায় কোথাও অতিবৃষ্টি কোথাও আবার দৃষ্টি কম এই ধরনের ঘটনা ঘটছে। তবে সামনেই শ্রাবণ মাস এই অভাব ও ঘাটতি সর্বত্রই মিটবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।যদিও প্রকৃতিতেই খামখেয়ালিপনা থেকে বারবার সাবধান করছেন পরিবেশবিদরা। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগাতে পরামর্শ দেওয়া হচ্ছে।

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী