টাকি রোডে বাইক ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ ,মৃত ২,আশঙ্কাজনক ১

Share:

নিজস্ব প্রতিনিধি, টাকি:বাইক ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ ,মৃত ২,আশঙ্কাজনক ১। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মাটিয়া থানার(Matia P.S.) নেহালপুরের টাকি রোডের ঘটনা। মঙ্গলবার সকালে হাড়োয়ার তিন যুবক বসিরহাটে এসেছিল বাজার করতে। বাড়ি ফেরার পথে নেহালপুর এলাকায় উল্টো দিক থেকে দশ চাকার ট্রাক এসে মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক – ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন মারা যায়। বছর ৩৫ এর ভক্তিপদ মন্ডল ,বছর ৩০ বিশ্বজিৎ দাস মারা যায়। ঘটনাস্থল থেকে আরও এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ধান্যকড়িয়া গ্রামীণ হাসপাতাল(Dhanyakuria Helath Center) তারপর ওখান থেকে কলকাতার আর জিকর হাসপাতালে পাঠানো হয় ।

তিনজনের মাথায় কোনো হেলমেট(Helmet) ছিল না গাড়ির গতিবেগ ছিল অত্যান্ত বেশি যার কারণে মুখোমুখি সংঘর্ষ হয়।ঘাতক ট্রাক(Truck) চালকও খালাসি পলাতক। তাদের খোঁজে মাটিয়া থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে। দুর্ঘটনাগ্রস্থ বাইক আটক করেছে পুলিশ। দুই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এত ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ সচেতনতার বার্তা প্রচার লাগাতার চালানোর পরেও কেন হেলমেট বিহীন মোটরসাইকেল চালাচ্ছে অনেকেই এই নিয়ে আবার প্রশ্ন চিহ্ন উঠে গেল।

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কোটি কোটি টাকা প্রচারের দরুন খরচ করা হচ্ছে। তাও সাধারণ মানুষের মধ্যে একাংশের হুশ ফিরছে না তা একবার এই দুর্ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেল।পুলিশের পক্ষ থেকে লাগাতার অভিযান চালানোর পাশাপাশি বিনা হেলমেটে মোটরসাইকেল চালানো রুখতে মোটা অংকের জরিমানা করা হচ্ছে প্রতিনিয়ত। টাকি রোডে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগিয়ে এই ধরনের বেগতিক গতির যান শাসনের চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ