হায়দরাবাদের পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার কঙ্কালের শনাক্তকরণে সাহায্য করল নোকিয়া ফোন!

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: নিজামের শহর হায়দরাবাদের এক পরিত্যক্ত বাড়ি থেকে কাকতালীয়ভাবে উদ্ধার হয়েছে এক কঙ্কালের। আর ওই কঙ্কালের শনাক্তকরণে সাহায্য করেছে নোকিয়ার এক পরিত্যক্ত ফোন। ওই ফোনের সাহায্যেই জানা গিয়েছে, যার কঙ্কাল উদ্ধার হয়েছে সেই আমির খান, অন্তত দশ বছর আগে মারা গিয়েছেন। ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে।

হায়দরাবাদের সহকারী পুলিশ কমিশনার (এসিপি) কিষণ কুমার এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে মঙ্গলবার (১৫ জুলাই) জানিয়েছেন, ‘ পরিত্যক্ত বাড়িটি থেকে কঙ্কালের পাশাপাশি একটি নোকিয়া মোবাইল ফোন ও বাতিল হওয়া কিছু নোট উদ্ধার হয়েছে। বাড়ির আসল মালিক মুনীর খান। তাঁর ১০ সন্তানের মধ্যে তৃতীয় ছেলে আমির বাড়িতে একা থাকতেন। বাকিরা অন্যত্র চলে গিয়েছেন।’

কীভাবে প্রকাশ্যে এল ঘটনা?
এই ঘটনা সামনে আসে, যখন এক কিশোর পরিত্যক্ত বাড়ির ভিতরে পড়ে যাওয়া একটি ক্রিকেট বল তুলতে গিয়ে ভিডিও রেকর্ড করেন। ভিডিওটিতে দেখা যায়, কঙ্কালটি রান্নাঘরের মেঝেতে উপুড় হয়ে পড়ে রয়েছে। কঙ্কালের চারপাশে বেশ কিছু রান্নার পাত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে।

নোকিয়া ফোন এর ভূমিকা

এসিপি কিষাণ কুমার জানিয়েছেন, কঙ্কালের পাশে পাওয়া নোকিয়া ফোনটির ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছিল। ফোনটি মেরামতের পর চালু করা হলে দেখা যায়, ২০১৫ সালে ফোনটিতে ৮৪টি মিসড কল রেকর্ড রয়েছে। এই তথ্য থেকে পুলিশ ধারণা করছে যে কঙ্কালটি আমির খানের। তিনি অবিবাহিত ছিলেন এবং সম্ভবত মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যু বেশ কয়েক বছর আগে হয়েছে, এমনকি হাড়গুলোও ভঙ্গুর হয়ে গিয়েছে। কোনও ধস্তাধস্তি বা রক্তের চিহ্ন পাওয়া যায়নি। ফলে এটি স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, “আমীর সম্ভবত ১০ বছর আগে মারা গেছেন। মনে হচ্ছে তাঁর ভাই-বোন বা কেউই তাঁর খোঁজ নিতে আসেননি।”

বাতিল নোট ও অন্যান্য সূত্র

নোকিয়া ফোন ছাড়াও, একটি বালিশের নীচে বাতিল হওয়া নোট পাওয়া গেছে, যা ২০১৬ সালের নোট বাতিলের আগের সময়ের বলেই মনে হচ্ছে। এই তথ্য মৃত্যুর সময়কাল নিশ্চিত করতে সাহায্য করেছে। আমিরের ছোট ভাই শাদাব, যিনি আশেপাশের দোকান থেকে ভাড়া সংগ্রহ করতেন, কঙ্কালের সঙ্গে পাওয়া একটি আংটি এবং শর্টস দেখে তাঁর ভাইকে শনাক্ত করেন। ইতিমধ্যেই তদন্তকারীরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে। কঙ্কালটি পরীক্ষার জন্য মর্গে পাঠানো হয়েছে, যাতে পরিচয় নিশ্চিত করা যায়। পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং বিশেষজ্ঞদের মাধ্যমে মৃত্যুর কারণ নির্ধারণের চেষ্টা করছে।

এই ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। একজন ব্যক্তি এত বছর ধরে অজানা অবস্থায় মৃত পড়ে থাকবেন, তাঁর পরিবার বা প্রতিবেশীরা কেউ খোঁজ না করবেন—এই বিষয়টি অনেকের মনেই প্রশ্ন তুলেছে। আমির খানের নিঃসঙ্গ জীবন এবং তাঁর মৃত্যুর এই রহস্য সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ