শান্তনু ঠাকুরের সই করা পরিচয় পত্র থাকা সত্ত্বেও মহারাষ্ট্রে হেনস্থার শিকার হাবড়ার মতুয়া পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুণেতে হেনস্থার শিকার হলেন মতুয়া যুবক আরুষ অধিকারী এবং তার পরিবার। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার(Habra) ওই যুবক সেখানে কাজে গিয়েছিলেন। তিনি বাংলা ভাষায় কথা বলায় তাকে ‘রোহিঙ্গা’ চিহ্নিত করে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। ওই যুবকের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সই করা পরিচয় পত্র ছিল। যারা মতুয়া, তাদের ইতিমধ্যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ পরিচয় পত্র দেওয়া হয়েছে। সেই পরিচয় পত্রে খোদ কেন্দ্রীয় মন্ত্রীর স্বাক্ষর রয়েছে। কিন্তু তা মানতে চায়নি পুণে পুলিশ। হেনস্থার মুখে পড়তে হয়েছে হাবড়ার ওই যুবক এবং তার পরিবারকে। তৃণমূলের পক্ষ থেকে মঙ্গলবার সাংসদ সামিরুল ইসলাম(MP Samirul Islam) ‘এক্স হ্যান্ডেল ‘-এ টুইট করেছেন এই বিষয়টিকে তুলে ধরে।

তিনি বলেছেন, সম্প্রতি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড পুণেতে(Pune) ওই মতুয়া পরিবারের ছয়জনের হেনস্থার খবর জানতে পেরেছে। সেই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তৃণমূল সাংসদের দাবি, ওই পরিবার নিশ্চিত করেছে যে বাংলাদেশী সন্দেহে তাদের আটক করেছে পুলিশ। আটক এর মধ্যে রয়েছে একজন শিশুও। সাংসদের আরও দাবী স্তম্বিত হওয়ার মতোই বিষয় যে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর(MInister Shantanu Thakur) নিজেও মতুয়া। তার সই করা কার্ড থাকা সত্ত্বেও তা মানছে না ভিন রাজ্যের পুলিশ। এরপরে তিনি জানান যে ,মতুয়া পরিবারের কাছে আধার কার্ডের পাশাপাশি অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের দেওয়া পরিচয় পত্র রয়েছে। তার পরেও হেনস্থা হতে হচ্ছে। এই বিষয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও মতুয়া নেত্রী মমতা বালা ঠাকুর তিনিও প্রতিবাদে সরব হয়েছেন। মহারাষ্ট্রের বিজেপি সরকার হাবড়ার বাসিন্দাকে হেনস্থা করেছে বলে তিনিও অভিযোগ এনেছেন। এই বিষয়ে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় সরকার এবং বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে মতুয়া সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করার অভিযোগ এনেছেন। সামিরুল পোস্টে লিখেছেন “বিজেপির বিষাক্ত রাজনীতি সকলকেই নিশানা করছে, স্পষ্টতো তা আসলে বাঙালি বিরোধী”।

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর পাল্টা আঙুল তুলেছেন তৃণমূলের দিকে, তার কথায় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যারা ভারতে আশ্রয় নিয়েছেন তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য দেশে আইন রয়েছে। সেই আইনের নাম সি এ এ(CAA)। মতুয়ারা সবাই সেই সিএ এর আওতায় ।পশ্চিমবঙ্গ সরকারের নাম ভোটার তালিকা থেকে কাটা হচ্ছে। ভোটার তালিকা থেকে মতুয়াদের নাম বাদ দেওয়ার চক্রান্তের সঙ্গে জেলাশাসক মহাকুমা শাসকরা যুক্ত রয়েছেন। পুলিশ আর প্রশাসনকে কাজে লাগিয়ে বনগাঁ(Banga), বাগদা ,গাইঘাটায়(Gaigahta) বিস্তীর্ণ এলাকায় মতুয়াদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। কারণ এরা বিজেপিকে ভোট দেন। বিজেপির ভোট কমাতে তৃণমূল মানুষের বৈধ নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে,অভিযোগ শান্তনু ঠাকুরের। গত কয়েকদিন ধরেই অভিযোগ উঠছে বৈধ উন্নতি থাকা সত্ত্বেও বাংলা থেকে ভিন রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হচ্ছে । হেনস্থার শিকার হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamta Banerjee) এই নিয়ে বিবৃতি দিয়েছেন ।সোমবার মন্ত্রিসভার বৈঠকেও পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থার ইস্যু নিয়ে আলোচনা করেছেন তিনি।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ