মুক্তির ২ দিন আগেই জোর ধাক্কা, ‘সাঁইয়ারা’ থেকে আহান পান্ডের অন্তরঙ্গ দৃশ্য ছেঁটে ফেলল সেন্সর বোর্ড

আবারও বলিউড ছবি নিয়ে বিতর্ক! আগামী ১৮ জুলাই মুক্তি পেতে চলেছে পরিচালক মোহিত সুরির রোমান্টিক-নাটকীয় ছবি 'সাঁইয়ারা'।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বলিউড ছবি নিয়ে বিতর্ক! আগামী ১৮ জুলাই মুক্তি পেতে চলেছে পরিচালক মোহিত সুরির রোমান্টিক-নাটকীয় ছবি ‘সাঁইয়ারা’। এই ছবির মাধ্যমে অভিনয়ে ডেবিউ করছেন ‘পান্ডে পরিবারের’ প্রিয় পুত্র আহান পান্ডে অর্থাৎ অনন্যা পান্ডের ভাই। ছবির ট্রেলারেই হুঁশ উড়েছে ভক্তদের। ছবিতে আহান পান্ডের সঙ্গে রোমান্স করছেন অনিত পড্ডা। তাঁদের দুজনের অনস্ক্রিন রসায়ন ভক্তদের মধ্যে রীতিমতো আলোড়ন তুলেছে। সকলেই তাঁদের জুটি পছন্দ করছেন। কিন্তু মুক্তি নাও হতে পারে ছবিটি। মাত্র ছবির সেন্সর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু সেন্সর বোর্ড ছবিটি থেকে একাধিক দৃশ্য বাদ দেওয়ার দাবি জানিয়েছে।

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এটিকে U/A ১৬ প্লাস সার্টিফিকেট দিয়েছে। অর্থাৎ ষোলো বছরের নিচে এই ছবি দেখা যাবে না। CBFC নির্মাতাদের ছবিটি থেকে কিছু পরিবর্তন করতে বলা হয়েছে। বিশেষ করে, চারটি স্থানে বিতর্কিত শব্দ পরিবর্তন করতে বলেছে। তবে কিন্তু উল্লেখ করা হয় নি, সেই জায়গায় অন্য কোন শব্দ ব্যবহার করা যেতে পারে! এছাড়াও, ছবিটি থেকে ১০ সেকেন্ডের যৌনদৃশ্য ও বাদ দিতে বলা হয়েছে। এছাড়াও, যে দৃশ্যে নায়ক এবং নায়িকা বাইকে আছেন, সেখানে হেলমেট সুরক্ষার জন্য একটি দাবিত্যাগ যোগ করতে বলা হয়েছে। ছবিতে এই সমস্ত পরিবর্তন আনা হলে, ছবির নির্মাতাদের সেন্সর সার্টিফিকেট দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সেন্সর সার্টিফিকেটে ছবিটির দৈর্ঘ্য ১৫৬.৫০ মিনিট উল্লেখ করা হয়েছে। এর অর্থ হল ছবিটি ২ ঘন্টা, ৩৬ মিনিট এবং ৫০ সেকেন্ড দীর্ঘ। যদিও এটিই একমাত্র ছবি নয় যার অন্তরঙ্গ দৃশ্য সেন্সর বোর্ড কেটে ফেলতে বলেছে। এর আগে, সিবিএফসি ‘সুপারম্যান’ ছবিটি থেকে ৩৩ সেকেন্ডের একটি অন্তরঙ্গ দৃশ্য সরিয়ে ফেলা হয়েছিল। তবেই ছবিটিকে ইউ/এ ১৩+ সার্টিফিকেট দেওয়া হয়েছিল। তবে ‘সাঁইয়ারা’ ভক্তদের মধ্যে এই ছবিটি নিয়ে যে আলোচনা চলছে, তাতে বলা হচ্ছে, এটি বড় ওপেনিং করতে পারে। ইতিমধ্যেই ছবিটির ৪৫ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে