ক্লাসে মন না দিয়ে জানলার দিকে তাকিয়ে থাকায় শিক্ষকের ‘থাপ্পড়’, জ্ঞান হারাল ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি,নাদনঘাট: ক্লাস চলাকালীন এক ছাত্রকে কানের নিচে থাপ্পড় স্কুলের মধ্যেই এক শিক্ষকের। শিক্ষকের মারে অজ্ঞান ক্লাসের মধ্যেই ওই ছাত্র। ছাত্রকে ওখানে ফেলে রেখেই স্কুল ছাড়েন ওই শিক্ষক। বৃহস্পতিবার থানায় অভিযোগ করেন ঐ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের বাবা।অভিযোগ স্কুলে ক্লাস চলাকালীন এক ছাত্রকে কানের নিচে থাপ্পড় মারেন শিক্ষক মশাই।শিক্ষকের মারে অজ্ঞান হয়ে পড়া ছাত্র পূর্ব বর্ধমান জেলার কালনা হসপিটালে(Kalna Hospital) চিকিৎসাধীন। ছাত্রকে ওখানে ফেলেই ক্লাস ছাড়েন অভিযুক্ত শিক্ষক। বৃহস্পতিবার নাদনঘাট থানার(Nadanghat P.S.) দারস্থ হন ছাত্রের বাবা। জানা গিয়েছে, বুধবার নাদনঘাট থানার অন্তর্গত কুড়িছা টিডি হাই স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্র ক্লাসে বসে জানলার দিকে দেখছিল, বন্ধুদের সাথে কথাও বলছিল সে।

আর এমন সময় ওই স্কুলেরই পার্শ্বশিক্ষক তপন দাস(Tapan Das) ওই ছাত্রের কানের নিচে সজোরে থাপ্পড় মারেন।এরপরই ওই ছাত্র অসুস্থ হয়ে প্রথমে শ্রীরামপুর গ্রামীণ হসপিটাল পরবর্তী সময় সেখান থেকে রেফার করে তাকে কালনা হসপিটালে স্থানান্তর করা হয়। বর্তমানে কালনা হসপিটালে চিকিৎসাধীন অষ্টম শ্রেণীর ওই ছাত্র। অসুস্থ ছাত্রের বাবা তিনি এদিন জানান, অভিযুক্ত শিক্ষক অজ্ঞান হয়ে যাবার পরও ছেলেকে দেখেনি। বন্ধুদের সহযোগিতায় বাড়ি ফিরেছে সে। অভিযুক্ত শিক্ষকের শাস্তির ও দাবি তুলেছেন তিনি।

এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত হালদার বৃহস্পতিবার জানান, রাগের কারণে ছাত্রকে থাপ্পড় মারার জন্য বেকায়দায় লেগে গেছে। আমাদের কাছে ছাত্রের সুস্থতা আগে, ছাত্র সুস্থ হয়ে স্কুলে আসুক সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত শিক্ষককে আপাতত স্কুলে আসতে বারণ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক তপন দাস তিনি ফোনে জানান, ‘ইচ্ছা করে কেউই মারে না, অসাবধানতাবশত লেগে গেছে, ঘটনায় আমি খুবই অনুতপ্ত’।

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন