গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বনগাঁ থেকে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বনগাঁ থেকে গ্রেফতার যুবক। বসিরহাটের স্বরূপনগর থানা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগর থানা(Swarupnagar P.S.) এলাকার বাসিন্দা বছর ৩২ এর ওই গৃহবধূর সাথে বছরখানেক আগে সামাজিক মাধ্যমে পরিচয় হয় উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার দীনবন্ধু নগরের বাসিন্দা ধ্রবজ‍্যোতী রায়ের(Dhurabajoti Roy)। তারপর তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। এমনকি প্রেমের পর্যায়ে পৌঁছে যায় সেই সম্পর্ক। অভিযোগ, ওই গৃহবধূকে গত একমাস ধরে নানান ভাবে উত‍্যক্ত করতে শুরু করে ওই যুবক। কখনো হুমকি দেওয়া হয়।

আবার কখনো তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয়ও দেখাতো। অবশেষে গত সপ্তাহে ওই মহিলা স্বরূপনগর থানায় ধ্রুবজ‍্যোতির বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বনগাঁ থেকে ধ্রুবজ্যোতি রায়কে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ। ধৃতকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে নাগরিকদের কাছে সতর্কবার্তা কেউ যেন সোশ্যাল মাধ্যমে পরিচিত ব্যক্তির সঙ্গে যাচাই না করে অতি ঘনিষ্ঠ না হয়।

ঠিকমত খোঁজখবর না নিয়ে কারোর সঙ্গে যেন প্রেম – প্রণয় বা ঘনিষ্ঠ ছবি তোলাতে সায় না দেয়। কারণ এই ধরনের ঘটনা ঘটিয়ে প্রতারকরা পরবর্তীকালে ব্ল্যাকমেইলিং করছে। শুধু তাই নয় অনেকে এই ঘটনা ফাঁদে পা দিয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আবার অনেকে আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন। ধৃত যুবককে হেফাজতে নিয়ে সে এই ধরনের ঘটনা আর কারো সঙ্গে ঘটিয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ