সকলের নিষেধ অমান্য করে ঘুম, ভোরবেলা ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, পানিহাটি: সকলের নিষেধ অমান্য করে ঘুমিয়েছিলেন এক ব্যক্তি। যে স্থানে ঘুম এসেছিল সেটিই হয়ে উঠল মৃত্যুপুরী। গভীর রাতে জড়া জীর্ণ বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম দেবকুমার শ্রীমানি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পানিহাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডে।

সারা বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে বহু জড়া জীর্ণ বাড়ি। সেই সমস্ত বাড়িকে পুরসভা থেকেই দাগিয়ে দেওয়া হয় বিপজ্জনক বলে। পানিহাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের এই জড়াজীর্ণ বাড়িতে দুটি পরিবার বাস করেন। এই বাড়ির বর্তমান দুই শরিক হলেন দেবকুমার, তার অন্য দুই ভাই।  দেবকুমারের বড় ভাই অন্য জায়গায় থাকেন। এই প্রাচীন বাড়িটিতে থাকতেন দেবকুমারশ্রীমানি এবং তাঁর মেজ ভাই। বহু বছরের পুরনো এই বাড়ি, ফলে বাড়ির অবস্থাও ছিল অত্যন্ত খারাপ। এর আগে একাধিকবার স্থানীয় কাউন্সিলার এবং প্রতিবেশীরা শ্রীমানিদের এই বাড়িতে বসবাস করতে নিষেধ করেছেন।

কিন্তু পৈত্রিক ভিটে ছেড়ে তাঁরা অন্য কোথাও যেতে নারাজ ছিলেন। ফলে  সাবধানবাণীর বিশেষ বর্ণপাত করেননি। এদিকে শুক্রবার গভীর রাতে বাড়িটিরই একাংশ ভেঙে পড়ে। যে অংশ ভেঙে পড়েছিল সেখানেই শুয়েছিলেন দেবকুমার। ফলে টিকি ধ্বংসস্তূপের নীচে নিচে চাপা পড়ে যান। বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়তেই ছুটে আসেন স্থানীয়রা। সকলে তৎক্ষণাৎ দেবকুমারকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু লাভ বিশেষ হয়নি। হাসপাতালেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।

স্থানীয়রা জানিয়েছেন বাড়িটি মোটেই বসবাসের যোগ্য ছিল না। বহু বছরের পুরনো বাড়িটি থেকে যাওয়ার জন্য প্রায় বাধ্য হয়ে বাসিন্দারা নতুন বাড়ি খুঁজছিলেন। কিন্তু খোঁজ পাওয়ার আগেই শুক্রবার রাত্রে দুপুরের দিকে বাড়ি একাংশ ভেঙে পড়ে। তারই নিচে চাপা পড়ে যান দেবকুমার শ্রীমানি। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর ঝর্ণা বন্দ্যোপাধ্যায়।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ