২১-র সমাবেশে সামিল হতে জেলা থেকে আসতে শুরু করল তৃণমূল কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এখন শুধু সময়ের অপেক্ষা। এই সমাবেশে যোগ দিতে জেলা থেকে আসছেন কর্মী সমর্থকরা।তাঁদের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থার আয়োজনও করেছে তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনের আগে ২১ জুলাই বড় সমাবেশ। এই মঞ্চ থেকে দলীয় কর্মীদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে পারেন বলে জানা গিয়েছে। এবারে ২১-র সমাবেশের ভিন্ন মাত্রা রয়েছে। কারণ এবারের সমাবেশের পরেই রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই এই সমাবেশকে মঞ্চ করতে চাইছে তৃণমূল।

প্রতিবছরের মতো এই বছরও ২১ জুলাইয়ে বড় সমাবেশের আয়োজন করেছে তৃণমূল। ধর্মতলার উপকণ্ঠে মঞ্চ তৈরির কাজ চলছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু দলীয়কর্মী সমর্থকরা হাজির থাকবেন এই সমাবেশে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা হাজির হচ্ছেন কলকাতায়। মালদা থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা ইতিমধ্যেই কলকাতায় এসেছেন। মালদা ও মুর্শিদাবাদ এই দুই জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা এখানে থাকবেন।

জানা গিয়েছে, ২৫ হাজার তৃণমূল কংগ্রেসকর্মীদের থাকা সহ খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গীতাঞ্জলি স্টেডিয়ামের দুটো ফ্লোর নেওয়া হয়েছে। সেখানে থাকবেন তাঁরা। সেখানেই রান্নার ব্যবস্থাও করা হয়েছে। অন্যদিকে স্টেডিয়ামের নিচের অংশে থাকছেন রাজ্যের অন্য প্রান্ত থেকে আসা কর্মীরা। এছাড়াও মাঠে একটি বিশাল হ্যাঙ্গার জুড়ে করা হয়েছে। বলা হয়েছে, দুটি গেট দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা স্টেডিয়ামে ঢুকতে পারবেন। স্টেডিয়ামে দুটি মেডিক্যাল ক্যাম্প সহ অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করে রাখা হচ্ছে। সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা মাঠেও ব্যবস্থা রাযখা হয়েছে। সেখানে ২১শে জুলাই সভায় যোগ দিতে আসা উত্তরবঙ্গের কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে