ভরা দামোদরের জলে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু মামা – ভাগ্নের

Share:

নিজস্ব প্রতিনিধি,জামালপুর: বর্ষার দামোদরের জলে স্নান করতে নেমে তলিয়ে যান তিনজন। একজন উদ্ধার হলেও দুজনের মৃত্যু হয়েছে। ভরা দামোদরে স্নান করতে নেমে শনিবার তলিয়ে গিয়ে মৃত্যু হল মামা ও ভাগ্নের। মামার এক বন্ধুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার(jamalpur P.S.) পাল্লা ৮ নম্বর ঘাট এলাকায়।জানা গেছে, শনিবার দুপুর দেড়টা নাগাদ ২৪ বছরের যুবক মানিক বারুই তার বন্ধু রনি বিশ্বাস এবং বছর ১২’র ভাগ্না রাজ মন্ডলকে নিয়ে দামোদর নদে স্নান করতে নামে। নদীর জল বেড়ে যাওয়ায় স্রোতের মধ্যে পরে হঠাৎই তিনজনই তলিয়ে যেতে থাকে। তিনজনের আর্তনাদে ছুটে আসে স্থানীয় মানুষজন।

এরপরই প্রশাসন এবং স্থানীয়দের চেষ্টায় রনি বিশ্বাসকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।দ্রুত নিখোঁজদের খুঁজতে নৌকা করে উদ্ধার কাজে নেমে পড়েন জামালপুর থানার ওসি নিজেই। এছাড়াও সঙ্গে ছিলেন সিআই(CI) এবং আঝাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান(Panchayet Pradhan)। অবশেষে রাজ মন্ডল এবং মানিক বারুই এর মৃতদেহ উদ্ধার হয় দামোদর নদ(Damodar River) থেকে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা সাঁতার জানতো কিনা পুলিশ খতিয়ে দেখছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শ্রাবণে দামোদরের নদে এই মুহূর্তে স্রোতের টান খুব বেশি। সেই স্রোতে বিপদ ঘটে। মৃত্যু হয় মামা ও ভাগ্নের। শনিবার মামা ভাগ্নে দামোদরের জলে ডুবে যাওয়ার পর দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে।

দামোদরের পাড়ে প্রচুর মানুষের ভিড় হয়। পরিবারের লোকজন সেখানে ছুটে আসে। বিকেল নাগাদ দুজনে মৃতদেহ উদ্ধার হওয়ার পর কান্নায় ভেঙে পড়ে পরিবারের মহিলা সদস্যরা। পুলিশ এই জোড়া দেহ উদ্ধারের ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ভরা বর্ষায় দামোদরের স্নান করতে গেলে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন। গভীর জলে এই মুহূর্তে না যাওয়ার পরামর্শ প্রশাসনের। না হলে স্রোতের টানে যেকোনো মুহূর্তে গভীর জলে গেলে অঘটন ঘটতে পারে তাই সাধারণ মানুষকে দামোদরের জলে বর্ষা কালে সাবধানতার সঙ্গে স্নান করার পরামর্শ দিচ্ছে প্রশাসন।

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ