অমানবিক স্বামীর বেল্ট দিয়ে বেধড়ক মারধর , মৃত্যু স্ত্রীর, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি,কালনা: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। আর তারই প্রতিবাদ করেছিল স্ত্রী।এরপর স্ত্রীকে বেল্ট দিয়ে বেধড়ক মারধর।আর যার জেরে পূর্ব বর্ধমান জেলার কালনা হসপিটালে(Kalna Hospital) মৃত্যু হল গৃহবধূর। মৃত ওই গৃহবধূর নাম আজমিরা খাতুন শেখ। বয়স ২৪বছর। চলতি মাসের ৩ তারিখ গৃহ বধূকে ব্যাপক মারধর করে গৃহবধূর বাপের বাড়ির সামনে তাকে গাড়ি করে নিয়ে এসে নামিয়ে দিয়ে চলে যায় তার স্বামী। যদিও সেই সময় তার বাড়িতে কিছুই জানায়নি ওই গৃহবধূ। প্রথমদিকে জ্বরের চিকিৎসা হলেও পরবর্তী সময় ওই গৃহবধূ তাকে মারধোরের কথা তার পরিবারকে জানায়।

গৃহবধুর পা থেকে গোপনাঙ্গ পর্যন্ত একাধিক মারের চিহ্ন রয়েছে। মারধরের জেরেই ওই গৃহবধূর মৃত্যু হয় রবিবার রাতে কালনা মহকুমা হাসপাতালে। এরপরই অভিযুক্ত স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করে পূর্বস্থলী থানার পুলিশ। গৃহবধূর বাপের বাড়ির লোকজন, মোট চারজনের নামে পূর্বস্থলী থানায়(Purbasthali P.S.) লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার মৃতের এক দাদা তিনি জানান, বোনকে অমানবিক মারধরের জেরেই বোনের মৃত্যু হয়েছে। অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি। সোমবার আলোবদ্দিন শেখ ও তার বাবা অনুজুল শেখকে গ্রেফতার করে কালনা আদালতে(Kalna Court) পেশ করা হয়।

ধৃত স্বামী আলোবদ্দিন শেখ বলেন, রাগের বশবর্তী হয়ে এই ঘটনা করে ফেলেছি ।মৃত গৃহবধূর বাবার অভিযোগ এর আগেও তার মেয়েকে মারধর করা হয়েছে। কিন্তু সে এসে কখনো কিছু বলেনি। এবার এতটাই নির্মম ভাবে বেল্ট দিয়ে মারধর করা হয়েছে, যে তার মেয়ে আর সহ্য করতে পারল না। যেভাবে তার মেয়েকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই ঘটনায় তিনি জামাইয়ের কঠিন শাস্তি দাবি করেন। মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজন সকলেই জামাইয়ের ফাঁসি দাবি করেন। মেয়েকে হারিয়ে এখন শোকার্ত গোটা পরিবার।

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ