বিশ্বকাপজয়ী ফুটবলার ও ফরাসি ওপেন জয়ী টেনিস তারকার ৯ বছরের সংসার ভেঙে গেল

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘ললাট লিখন লেখেন বিধাতা..’। সুখের দাম্পত্যজীবন বেশিদিন স্থায়ী হল না দুই ভিন ক্রীড়া তারকার। মাত্র ৯ বছরেই সংসার ভেঙে খানখান হয়ে গেল বিশ্বকাপজয়ী ফুটবলার ও ফরাসি ওপেন জয়ী টেনিস তারকার। প্রথম জন জার্মান ফুটবলার বাস্তিয়ান শোয়াইনস্টাগার। দ্বিতীয়জন সার্বিয়ান টেনিস তারকা আনা ইভানোভিচ।  এই বিচ্ছেদ নিয়ে দুজনের কেউ প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি। যদিও আনার আইনজীবী ক্রিশ্চিয়ান শার্টৎস অনুরোধ করেছেন, ‘ভক্তরা যেন এই সময়ে দুজনের ‘ব্যক্তিগত’ পরিসরকে সম্মান করেন।

২০০৮ সালে ফরাসি ওপেন জিতে টেনিস বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিলেন ইভানোভিচ। যদিও অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরে যান মারিয়া শারাপোভার কাছে। ২০১৬ সালে টেনিস র‍্যাকেট তুলে রাখেন। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার শোয়াইনস্টাগারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ইভানোভিচ। ২০১৬ সালে ইতালির ভেনিসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। তাঁদের সংসারে তিন সন্তান। যদিও ইদানিং বেশির ভাগ সময় সন্তানদের নিয়ে নিজ দেশ সার্বিয়ায় কাটিয়েছেন ইভানোভিচ। ভিন-ভিন জায়গায় থাকায় স্বামী-স্ত্রীর মধ্যে দুরত্ব তৈরি হয়েছিল।

চলতি বছরের এপ্রিল মাসে ‘মেইল স্পোর্টসের’ এক প্রতিবেদনে শোয়াইনস্টাগার ও ইভানোভিচের মধ্যে দাম্পত্য কলহের খবর প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে বলা হয়, আনা (ইভানোভিচ) ও বাস্তিয়ানের (শোয়াইনস্টাগার) সম্পর্ক ‘গভীর এক সঙ্কটে’ পড়েছে। মঙ্গলবার (২২ জুলাই) আনার তরফে ক্রিশ্চিয়ান শার্টৎস আনুষ্ঠানিকভাবে দুই তারকার বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এই তারকা দম্পতির ‘অমীমাংসিত মতপার্থক্য’ই যা শেষ পর্যন্ত দুজনকে বিচ্ছেদের পথে নিয়ে গিয়েছে।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা