মন্তেশ্বরে পাট ছাড়াতে গিয়ে খালে ডুবে মর্মান্তিক মৃত্যু মজুরের

Share:

নিজস্ব প্রতিনিধি,মন্তেশ্বর: ভিন জেলা থেকে কাজে এসে অঘটন।পাট ছাড়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু ভিন জেলার শ্রমিকের।পাট ছাড়ানোর কাজে এসে খালে ডুবে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত ওই ব্যক্তির নাম কালু মণ্ডল বয়স৫২বছর। তিনি মুর্শিদাবাদ জেলার(Murshidabad District) জুগিন্ডা বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।পুলিশ ও মৃতের সঙ্গীদের সূত্রে খবর, দিন চারেক আগে ছয় জনের একটি দল মুর্শিদাবাদ থেকে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের(Monteswar) হুড়কাডাঙ্গা এলাকায় পাট ছাড়ানোর কাজ করতে আসে। বুধবার খাল পেরিয়ে পাট ক্ষেতে যাওয়ার সময় হঠাৎ করে জলে তলিয়ে যান কালু মণ্ডল। সঙ্গীরা তৎক্ষণাৎ খোঁজাখুঁজি শুরু করেন।

অনেক খোঁজাখুঁজির পর কালু মণ্ডলের(Kalu Mandal) অচেতন দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কালনা মহকুমা হাসপাতালে । পুলিশ ওই মৃত শ্রমিকের সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করছে। কি করে এই অঘটন ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ। ময়না তদন্তে রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হবে পুলিশ।

প্রতিবছরই এই শ্রমিকরা মন্তেশ্বর পাট ক্ষেতে কাজ করার জন্য আসতো। এইবার এই ধরনের অঘটন ঘটায় অন্যান্য শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত শ্রমিকের মুর্শিদাবাদের বাড়িতে তার পরিবারকে খবর পাঠিয়েছে পুলিশ।যার জমিতে কাজ করতে ওই পাট শ্রমিকরা এসেছিলেন, তিনি নিজেও ওই শ্রমিকের মৃত্যুতে বিস্ময় প্রকাশ করেছেন। কি করে অন্যান্য শ্রমিকরা পার হয়ে যাওয়ার পর একজন মাত্র শ্রমিক জলে তলিয়ে গেল তা কেউই বুঝে উঠতে পারছেন না।

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ