রোগীর চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ শান্তিপুরের চক্ষু চিকিৎসক অরূপ রায়ের বিরুদ্ধে, তদন্ত শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: ভুল চিকিৎসা করে এক ব্যক্তির চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল শান্তিপুরের চক্ষু চিকিৎসক অরূপ রায়ের(Dr.Arup Roy) বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অসহায় ওই দরিদ্র ব্যক্তিটি চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে একটি চোখের দৃষ্টি শক্তি হারিয়েছেন। বর্তমানে দিশেহারা হয়ে পড়েছে রোগীর পরিবার। অভিযুক্ত চিকিৎসক তৃণমূলের টোটো ইউনিয়নের সহ সভাপতিও। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা । চিকিৎসার গাফিলতির কথা অস্বীকার অভিযুক্ত চিকিৎসকের।সূত্রের খবর, শান্তিপুরের বাগআঁচড়ার ঢাকা পাড়ার(Dhakapara) বাসিন্দা সুজিত বিশ্বাস চলতি মাসের ১৬ তারিখে তার এক চোখ লাল হয়ে যাওয়ায় চোখের সমস্যা নিয়ে নিশ্চিন্তপুর এলাকার নেত্রদিপ ক্লিনিকের চক্ষু বিশেষজ্ঞ অরূপ রায়ের কাছে চিকিৎসা করাতে যান। অভিযোগ, অরূপ রায় নামে ওই চক্ষু চিকিৎসক ওই ব্যক্তির চোখের কিছু ওষুধ দেন। সেই ওষুধ ব্যবহার করার পর চোখে যন্ত্রনা শুরু হয়।

অভিযোগ বিষয়টি ওই চিকিৎসককে জানালেও দুর্ব্যবহার ছাড়া কোনো সুরাহা মেলেনি। অভিযোগ বর্তমানে ওই চক্ষু চিকিৎসক অরূপ রায় তিনি বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের শান্তিপুর টোটো ইউনিয়নের সহ-সভাপতি। সেই ক্ষমতা বলে কি বিষয়টি ধামাচাপা দিতে চাইছেন। এ বিষয় নিয়েও উঠছে প্রশ্ন। এমত পরিস্থিতিতে রোগীর যন্ত্রনা না কমায় গত ২৪তারিখ ওই ব্যক্তি শান্তিপুর হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসকরা জানান, ওই ব্যক্তির চোখ নষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, যন্ত্রনা না কমলে ওই চোখ তুলে ফেলতে হবে বলেও জানান চিকিৎসকরা। আর এর পরই শনিবার রাতে শান্তিপুর থানায়(Shantipur P.S.) ওই চক্ষু চিকিৎসক অরূপ রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। আর এই ঘটনার বিষয় জানাজানি হতেই রবিবার সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে। বিজেপির অভিযোগ, অভিযুক্ত অরূপ রায় শাসক দল পরিচালিত শান্তিপুর টোটো ইউনিয়নের সহ সভাপতি(TOTO Union Vice President)।

আর সেই রাজনৈতিক পদকে কাজে লাগিয়ে তিনি চক্ষু চিকিৎসক হয়ে গেছেন। যদিও এই প্রসঙ্গে তৃনমূলের পক্ষ থেকে জানানো হয় চিকিৎসা শাস্ত্র বিষয়ে আমরা কোন প্রতিক্রিয়া দেব না। তবে দলে থেকে যে দলের ভাবমূর্তি নষ্ট করলে দল দলের মত ব্যবস্থা গ্রহণ করবে। তবে ওই ডাক্তারের চিকিৎসা পদ্ধতি যদি কোন ভুলভ্রান্তি থেকে থাকে তা জেলা স্বাস্থ্য আধিকারিক বিষয়টি খতিয়ে দেখবেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় রোগীর গাফিলতিতেই তিনি তার চোখ নষ্ট করেছেন বলে দাবি করেছেন অভিযুক্ত চিকিৎসক অরূপ রায়। ঘটনায় চিকিৎসার কোন গাফিলতি হয়নি বলেও জানিয়েছেন অভিযুক্ত চিকিৎসক অরূপ রায়। ঘটনায় রাজ্যের শাসক দল ও স্বাস্থ্য ব্যবস্থাকে কটাক্ষ বিজেপির। অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি বিজেপির।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন