খেলতে খেলতে কোর্টেই লুটিয়ে পড়লেন তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড়, নিমেষে সব শেষ

মর্মান্তিক! খেলতে খেলতেই সব শেষ! ব্যাডমিন্টন কোর্টেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন একজন ২৫ বছর বয়সী তরুণ ব্যাডমিন্টন খেলোয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক! খেলতে খেলতেই সব শেষ! ব্যাডমিন্টন কোর্টেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন একজন ২৫ বছর বয়সী তরুণ ব্যাডমিন্টন খেলোয়ার। ঘটনায় মূহুর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই ব্যাডমিন্টন কোর্টে। ব্যাডমিন্টন খেলতে খেলতে ছেলেটি বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গীরা তড়িঘড়ি ছুটে গিয়েও তাঁকে বাঁচাতে পারেনি। ঘটনাটি ঘটেছে, হায়দরাবাদের নাগোলে একটি স্টেডিয়ামে। যেখানে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেল ছিলেন ২৫ বছর বয়সী গুন্ডলা রাকেশ। তখনই সে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। জানা গিয়েছে, নিহত যুবকটি খাম্মাম জেলার তাল্লাদার প্রাক্তন ডেপুটি সরপঞ্চ গুন্ডলা ভেঙ্কটেশ্বরলুর ছেলে। ব্যাডমিন্টন কোর্টে হৃদরোগে আক্রান্ত হতেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে পৌঁছানোর পরিএ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাকেশ হায়দরাবাদের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন।

আর হৃদরোগেই আক্রান্ত হয়েই যুবকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা। এই ঘটনায় সরপঞ্চ পরিবারে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে। এবং রাকেশের মৃত্যুর সেই দৃশ্যটি ব্যাডমিন্টন কোর্টের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এবং তা এখন ভাইরাল হচ্ছে। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে কোনও তরুণের মৃত্যুর ঘটনা প্রথম নয়। এর আগেও এমন অনেক উদাহরণ রয়েছে। বিশেষ করে, ২০ থেকে ৪০ বছর বয়সী তরুণ প্রজন্মের মধ্যে হৃদরোগের শঙ্কা বেড়েই চলেছে।

 

দিন কয়েক আগেই পঞ্জাবে ক্রিকেট খেলার সময় একজন নাবালক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তারও আগে একটি ২৪ বছর বয়সী যুবতী বিয়ের অনুষ্ঠানে নাচতে উঠে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। যাতে নিমেষেই সেই বিয়ের অনুষ্ঠানে কালো ছায়া নেমে আসে। এছাড়াও এর আগে একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে একটি তরুণী ছাত্রীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাতেও কেঁপে উঠেছিল সোশ্যাল মিডিয়া। এছাড়া গতমাসে পোলো খেলতে খেলতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী তথা বিখ্যাত ব্যবসায়ী সঞ্জয় কাপুর। সুতরাং হৃদরোগের তাজ্জবকর সব ঘটনা এখন তরুণ প্রজন্মের আতঙ্কের কারণ হয়ে উঠেছে।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক