২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করে রাজ্যে চালু কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষার কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল বিশেষ নিবিড় সমীক্ষার কাজ। নির্বাচন কমিশন ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করল। এবার সেই ভোটার তালিকাকে ভিত্তি করেই এগোতে চাইছে নির্বাচন কমিশন(Election Comission) । সোমবার রাজ্যের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করা হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় ১১ টি জেলার শতাধিক বিধানসভা ক্ষেত্রের ভোটারদের নাম প্রকাশ করা হয়েছে। নির্বাচন দফতর সূত্রে খবর, ২০০২ এর বিশেষ নিবিড় সমীক্ষায় ভোটার তালিকার নামে ওই ভোটার তালিকা দেখা যাবে। বিহারের ক্ষেত্রে কমিশন প্রথমে ২০০৩ সালে ভোটার তালিকা প্রকাশ করেছিল।

সেখানে সেই তালিকা মেনেই এসআইআর(SIR) প্রক্রিয়া চলছে। এবার নির্বাচন কমিশন বাংলাতে সেই প্রক্রিয়া শুরু করল। এই সূত্র মেনেই এবার পশ্চিমবঙ্গের ২৩ বছর আগের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করল কমিশন। রাজ্যগুলোতে শেষবার এই এস আই আর হয়েছিল ২০০২ সাল থেকে ২০০৪ সালের মধ্যে। বিহারে হয়েছিল ২০০৩ সালে। ভোটার তালিকায় থাকার নামের মধ্যে কারা মৃত ,কারা অন্যত্র চলে গেছেন, কারা ভুয়ো তা সমীক্ষা করে কমিশন। নির্বাচন কমিশন বিহারের প্রাথমিক তালিকা প্রকাশ করবে আগামী ১ অগাস্ট। সূত্রের খবর বিহারে ৬০ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে ইতিমধ্যে। সিইও -র নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক জেলাশাসক, ভোটের অতিরিক্ত জেলাশাসক, electoral registration officer, অতিরিক্ত electoral registration officer এবং বুথ লেভেল অফিসার একত্রে ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকের বাড়িতে সমীক্ষার কাজটি করবেন।

একটি ফর্ম পূরণ করে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে হবে একেক জনকে। তবে ২০০২ সালের ১লা জানুয়ারি প্রকাশিত এসআইআর তালিকায় যাদের নাম রয়েছে তাদের অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না। আবার যাদের অভিভাবকদের নাম সেই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও সমস্যা হবে না। তবে সেই তালিকায় যাদের নাম নেই, নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে চলে আসা কোন ব্যক্তির ক্ষেত্রে পৃথক ফর্ম এবং নথি দাখিল করতে হবে। ২০০২ এর তালিকায় যাদের নাম থাকবে না তাদের পারিবারিক এবং এ দেশের নাগরিকত্বের সূত্র খুঁজতে নথি যাচাই করা হবে। অনলাইনে এই প্রক্রিয়া চালানো যাবে। গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বুথ স্তরের প্রতিনিধিরাও যুক্ত থাকবেন।

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?