মুখ্যমন্ত্রী কথা রাখলেন, বসিরহাট হাসপাতলে ১০ সজ্জা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিট চালু

Share:

নিজস্ব প্রতিনিধি ,বসিরহাট: মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করলেন বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের ১০ সজ্জা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিট(Dialysis Unit)।তিনি কথা দিয়েছিলেন,কথা রাখলেন ।বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে এবার চালু হল ১০ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিট ।বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ৫ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগ ছিল এতদিন। যেটা যথেষ্ট কম সংখ্যা ছিল প্রয়োজনের তুলনায় রবীন্দ্রনাথ । ডায়ালিসিস রোগীর যা চাপ এই হাসপাতালে তাতে এই ৫ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগে সামাল দিতে পারছিল না হাসপাতাল কর্তৃপক্ষ ।

বসিরহাটে আনুমানিক ৩০ লক্ষ মানুষের বসবাস । এই বিপুল পরিমাণ মানুষের মধ্যে ডায়ালিসিস করানো রোগীদের বহুদিনের চাহিদা ছিল বসিরহাট হাসপাতালে(Bashirhat Hospital) ডায়ালিসিস বিভাগের শয্যা সংখ্যা বাড়ানো হোক । না হলে হাসপাতালে ডায়ালাইসিস বিভাগ থাকতেও প্রচুর রোগীকে কলকাতা সহ বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হতো। যেটা রীতিমতো ব্যয়বহুল এবং সমস্যায় পড়তেন রোগীর পরিবারের লোকজনেরা ।তাই মানুষের চাহিদার কথা মাথায় রেখে বিধায়কদের সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী(CM) কথা দিয়েছিলেন বসিরহাটের হাসপাতালের ডায়ালিসিস বিভাগ আধুনিকরণ এবং শয্যা তিনি বাড়াবেন ।

মঙ্গলবার তার শুভ উদ্বোধন করলেন তিনি ভার্চুয়াল মাধ্যমে ।পাঁচ সজ্জা থেকে বেড়ে ১০ সজ্জা বিশিষ্ট ডায়ালিসিস বিভাগ চালু হল বসিরহাটে ।একই সঙ্গে এদিন একটি মোবাইল ফুড টেস্টিং ল্যাব (Mobile Food Testing Lab)তার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অ্যাম্বুলেন্সের গাড়ির মতো দেখতে এই ল্যাবের মাধ্যমে অনেক কিছু পরীক্ষা করা যাবে।শুধু তাই নয়, ডায়ালিসিস বিভাগে শয্যার সংখ্যা বাড়ায় বহু রোগী উপকৃত হবে।

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক