১৬ বছর ধরে ক্যানিংয়ে বসবাস, পকেটে দুই দেশের ভোটার কার্ড-সহ গ্রেফতার বাংলাদেশি আকবর

পকেটে দুই দেশের ভোটার কার্ড-সহ ক্যানিং থেকে গ্রেফতার হলেন বাংলাদেশের আকবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: পকেটে দুই দেশের ভোটার কার্ড-সহ ক্যানিং থেকে গ্রেফতার হলেন বাংলাদেশের আকবর। প্রায় ১৬ বছর ধরে ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালি ভান্ডারিপাড়ায় অবৈধভাবে বসবাস করছেন তিনি। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ক্যানিং থানার পুলিশ তাঁকে আটক করেছে। তাঁর সঙ্গে থাকা ভারত ও বাংলাদেশের ভোটার কার্ডও জব্দ করেছে পুলিশ। আদতে তিনি বাংলাদেশের বাসিন্দা হলেও ১৬ বছর কাটিয়ে ফেলেছেন বাংলায়।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আকবর আলি মোল্লা। সূত্রের খবর, ক্যানিং থানার অন্তর্গত মধুখালি ভান্ডারিপাড়ায় দীর্ঘদিন ধরে বসবাস করলেও কেউ ঘুনাক্ষরে জানতে পারেননি যে, আকবর বাংলাদেশি। যদিও এ প্রথম নয়, দিনের পর দিন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করছে বাংলাদেশিরা। আর সীমান্তে তাঁরা পাকড়াও হচ্ছেন।গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার রাতে ক্যানিং থানার পুলিশ আকবরকে আটক করেছে। এবং দীর্ঘক্ষণ জেরার পর বুধবার সকালে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি ভোটার কার্ডে তাঁর নাম লেখা রয়েছে মহম্মদ আকবর আলি গাজি। আর ভারতীয় ভোটার কার্ডে তাঁর নাম রয়েছে আকবর আলি মোল্লা।

পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছেন, তাঁর আসল ঠিকানা বাংলাদেশের সাতক্ষীরায়। তবে তিনি কী ভাবে ভারতে এসে ভারতীয় পরিচয়পত্র বানালেন, ভোটার কার্ডে নিজের নাম তুললেন তা অজানা। এই মূহুর্তে সব তথ্য জোগাড়ের চেষ্টা করছে পুলিশ। বুধবার সকালে ধৃতকে আলিপুর আদালতে হাজির করানো হয়েছে। এবং তদন্ত স্বার্থে আকবরকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই দক্ষিণ ২৪ পরগনা থেকে বেশকিছু বাংলাদেশি পাকড়াও হচ্ছে। আর দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় বিদেশিদের বেআইনিভাবে প্রবেশ এবং বৈধ নাগরিকের পরিচয় নিয়ে ভারতে বসবাস চলছে, আর এই চক্রও বেশ সক্রিয়। কোনও দালালচক্র রয়েছে কি না, তারও খোঁজ চলছে।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ