বীরভূমে তৃণমূলের কাণ্ডারী অনুব্রত-ই! Y+ক্যাটাগরির নিরাপত্তা পেলেন কেষ্ট

Share:

নিজস্ব প্রতিনিধি,বোলপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পরেই নিরাপত্তা বাড়ল বীরভূমের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। তাঁকে দেওয়া হল ওয়াই প্লাস(Y+) ক্যাটাগরির নিরাপত্তা। বোলপুরের আইসি’র সঙ্গে অডিও বিতর্কে নাম জড়ানোর পর তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের নিচু পট্টির বাড়ি ও ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোট ১৬ জন পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে বহাল হয়েছেন। তাঁর গাড়ির পিছনে ও সামনে পুলিশের এসকর্ট ভ্যান থাকছে। ৬ জন সশস্ত্র পুলিশ কর্মী বোলপুরে নিচুপট্টির বাড়ির নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে। ২৪ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে যান। সেখানে সোমবার বিকেলে নেত্রীর সঙ্গে দেখা করেন অনুব্রত মণ্ডল। কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন মমতা।। ওই বৈঠকে অনুব্রত মণ্ডলকে বীরভূমের কোর কমিটির কনভেনার তথা আহ্বায়ক করা হয়। বোলপুরের আইসির সঙ্গে অডিও বিতর্কে নাম জড়ানোর পর অনুব্রত মন্ডলের নিরাপত্তা হঠাৎ কমিয়ে দেওয়া হয়েছিল। দলের সর্বোচ্চ নেতৃত্ব তার ওপর কিছুটা রুষ্ট হয়েছিল।  এমনটাই জল্পনা ছড়িয়েছিল সর্বত্র।

গত ২১ শে জুলাই শহীদ মঞ্চের প্রস্তুতি দেখতে এসেও ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamta Banerjee) সঙ্গে মুখোমুখি দেখা হয়নি অনুব্রত মণ্ডলের। কিন্তু বীরভূম সফরে যাওয়া দলনেত্রীর সঙ্গে মুখোমুখি কথা বলেন কেষ্ট। এর পরই দলে গুরুত্ব বাড়ার পাশাপাশি তার নিরাপত্তা Y+ক্যাটাগরির নির্দেশ বহাল হয়। যা দেখে রাজনৈতিক মহলের ধারণা আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত মণ্ডল বীরভূমে স্ব-মহিমায় ফিরছেন।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

পূর্ত দফতরের তাঁবুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদ শতাব্দী রায়

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?