‘জয় বাংলা ‘শুনে গাড়ি থেকে লাফ দিয়ে নামলেন শুভেন্দু অধিকারী, তারপর যা ঘটল

Share:

নিজস্ব প্রতিনিধি,আরামবাগ: ‘জয় বাংলা ‘স্লোগান শুনে মেজাজ হারালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গাড়ি থেকে লাফ দিয়ে নামলেন তিনি। পাল্টা চিৎকার করে বলেন ‘জয় শ্রীরাম’। কিন্তু যে ব্যক্তি জয় বাংলা বলে শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) গাড়ির কনভয় দেখে চিৎকার করেছিলেন সেও পাল্টা চিৎকার করে বলতে থাকে জয় বাংলা। এবার মেজাজ হারিয়ে শুভেন্দু অধিকারী বলতে শুরু করেন রোহিঙ্গা বাংলাদেশী। ওই ব্যক্তিও পাল্টা হিন্দিতে বলেন, আপ রোহিঙ্গা হ্যায় । এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার সঙ্গে থাকা কেন্দ্রীয় জওয়ানদের ওই ব্যক্তিকে ওখান থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। বেশ কিছুটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়। তৃণমূলের পক্ষ থেকে এই ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার করে বলা হয়েছে শুভেন্দু নাকি খুব ভয় পেয়েছেন।

প্রতিবাদ করে জয় বাংলা স্লোগানের গাড়িতে ওঠার সময় শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান এই রোহিঙ্গারা দিচ্ছেন। এরা বাংলাদেশি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারিয়েছি। বুধবার হুগলির পুড়শুড়া বিধানসভার রাধানগরে কন্যা সুরক্ষা যাত্রা মিছিলে যাচ্ছিলেন বিরোধী দলনেতা। আরামবাগের হেলান এলাকায় শুভেন্দু অধিকারীর গাড়ির কনভয় লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূল সমর্থক শেখ মইদুল(Sk. Maidul)। স্লোগান শুনে গাড়ি থেকে নেমে তেড়ে আসেন বিরোধীদল নেতা। পাল্টা তিনি ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। তৃণমূল সমর্থক এর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী।

এই ভিডিও সোশ্যাল মিডিয়া শেয়ার করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগে তৃণমূল। শাসক শিবির মন্তব্য করে ভয় পেয়েছে। খুব ভয় পেয়েছে ।বাংলার মানুষের এমন রূপ আগে দেখেননি শুভেন্দু অধিকারী। জয় বাংলা শুনলে গায়ে যেন ফোসকা পড়ে। গাড়ি থামিয়ে হিন্দু নাগরিকদের রোহিঙ্গা পাকিস্তানি বলছেন। ‘জয় শ্রীরাম’ বলতে হবে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। বাঙালির ভাষা সংস্কৃতি আত্মপরিচয় বুলিয়ে দিতে চাইছেন। দিন আসছে মুখ থুবড়ে পড়বেন। যদিও এই প্রসঙ্গে বিজেপির তরফে কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন