ছাত্রী নিবাসে বাথরুমে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার হোস্টেলের অধ্যক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি ,পাঁশকুড়া: ছাত্রীনিবাসের বাথরুমে ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হোস্টেলের অধ্যক্ষ(Hostel Super)।ছাত্রীনিবাসের বাথরুমে ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় বীণাপাণি গুরুকুল হোস্টেলের অধ্যক্ষ অমলেশ দাসকে অবশেষে গ্রেপ্তার করলো পাঁশকুড়া থানার পুলিশ। আজ ওই অভিযুক্তকে তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়া হয়েছে।অধ্যক্ষ অমলেশ দাস জানান তাকে ফাঁসানো হয়েছে ,এবং এই ঘটনা রাজনৈতিক রং পেতে চলেছে এমনটাও জানান অমলেশ বাবু।কেনো রাজনৈতিক রং পাওয়ার আশঙ্কা করছেন তা অবশ্য তার বক্তব্যে স্পষ্ট হয়নি।

এদিকে,পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার(Paskura) মেচগ্রামের বীণাপাণি হোস্টেল এন্ড ট্রাস্ট – এর ছাত্রীনিবাসের বাথরুমের মধ্যে এক ছাত্রী কুনামি টুডুর(Kunami Tudu) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল পাঁশকুড়ায়।সোমবার দুপুর নাগাদ ছাত্রী নিবাসেরই শৌচালয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পায় সহপাঠীরা। খবর পেয়েই ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ পুলিশ ডাকে ।পুলিশ দেহ নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকেরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে।

ওই ছাত্রীর পরিবারের অভিযোগ ছিল ওই ছাত্রীনিবাসে সিনিয়রদের অত্যাচারের শিকার হতো ছাত্রীটি।এমনকি নিগৃহীত করা হত কুনামীকে।ওই ছাত্রীনিবাসের অধ্যক্ষকের শাস্তি ও ছাত্রীনিবাস বন্ধের দাবি জানিয়েছিল স্থানীয়দের একাংশ। কিন্তু ওই অধ্যক্ষকে শাস্তি না দেওয়ায় ওই মৃত ছাত্রীর মৃত্যুর প্রকৃত তদন্তের দাবি তুলে ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। ওই ছাত্রী নিবাসে ভাঙচুর চালায় স্থানীয়দের একাংশ। ভেঙে দেওয়া হয় সিসিটিভি ক্যামেরা, ছাত্রীনিবাসের জানলার কাঁচ।তবে এমন মৃত্যুর অভিযোগ তাঁদের গাফিলতি বলে স্বীকার করে নেয় হোস্টেলে কর্তৃপক্ষ।  পরিবারের মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত চায় তাঁরা, এমনটাই দাবি মৃত ছাত্রীটির পরিবারের।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

পূর্ত দফতরের তাঁবুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদ শতাব্দী রায়

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?