১৩ ঘণ্টায় ইংলিশ চ্যানেল জয়! সাঁতারে বিশ্ব রেকর্ড গড়লেন মেদিনীপুরের আরফিন

আবারও ইতিহাসে নাম লেখালে মেদিনীপুর। তবে এবার শুধু মেদিনীপুর নয়, গোটা বাংলাকে গর্বিত করলেন এক সাহসিনী কন্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও ইতিহাসে নাম লেখালে মেদিনীপুর। তবে এবার শুধু মেদিনীপুর নয়, গোটা বাংলাকে গর্বিত করলেন এক সাহসিনী কন্যা। প্রথমবার মেদিনীপুর থেকে ইংলিশ চ্যানেল জয় করে বাংলাকে গর্বিত করলেন আফরিন জাবি। বাংলার এই সাহসিনী কন্যার দুঃসাহসিক সন্তরণে সারা বিশ্বের দরবারে আবারও উচ্চারিত হল মেদিনীপুর ও বাংলার গৌরবময় নাম। মেদিনীপুরের এই সাহসিনী কন্যা আফেরিন জাবি ইংলিশ চ্যানেলের উত্তাল ঢেউয়ের বুক চিরে রচনা করলেন এক অনন্য কীর্তিগাথা। যে কারণে ঐতি হাসিক মেদিনীপুরের বুকে রচিত হল আরও এক ইতিহাস। বাংলার মেয়ের এই কর্মকারে খুশি গোটা রাজ্যবাসী। উত্তাল ইংলিশ চ্যানেল পার করা একেবারে মুখের কথা নয়! বিশ্বের মাত্র কয়েকজন সাতারু ইংলিশ চ্যানেল পার করতে সক্ষম হয়েছেন। তার মধ্যে একজন হিসেবে নাম লেখালেন মেদিনীপুরের আফরিন জাবি।

১৩ ঘণ্টার অবিরাম লড়াই, জল, জোয়ার আর যন্ত্রণার বিরুদ্ধে এক মানবিক জয়ের রূপকথার কাহিনী গাঁথলেন আফরান। আর সেই রূপকথার সবচেয়ে কঠিন অধ্যায়, শেষ ৯০০ কিলোমিটার। যেখানে সময় যেন থেমে গিয়েছিল। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলেছিল প্রাণপণ লড়াই, তবু দমেননি আফেরিন, পেছনে তাকায়নি, সামনে ছিল তাঁর শুধু একটাই লক্ষ্য ইংলিশ চ্যানেল পারাপার। শেষ পর্যন্ত সেই লক্ষ্যে সফল হলেন তিনি। নাম লেলালেন বঙ্গের মিহির সেন, ব্রজেন দাস ও আরতি সাহার মতো প্রখ্যাত সাতারুদের নামের তালিকায়। এর আগে ভারতের প্রথম মহিলা সাঁতারু হিসেবে পাঁচটি চ্যানেল পেরোনোর সাহস দেখিয়েছিলেন বাংলার তরুণী সাঁতারু (Swimmer) সায়নী দাস (Sayani Das)। তিনিই এশিয়া মহাদেশের মধ্যে প্রথম কোনও মহিলা সাঁতারু, যিনি যাঁর পাঁচটি চ্যানেল পেরানোর রেকর্ড গড়েছেন। তবে তিনি কালনার মেয়ে। তাঁর এই সাফল্যের জন্যে তাঁকে জাতীয় পুরস্কারও দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড ছাড়াও সাম্মানিক অর্থ হিসেবে ১৫ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন সায়নী।

তাঁর আগে এই জাতীয় পুরস্কার বাংলার সাঁতারু হিসেবে একমাত্র পেয়েছিলেন বুলা চৌধুরী। গতবছর আগস্ট মাসে নর্থ আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ডের মধ্যে সাঁতার কেটে নর্থ চ্যানেল জয় করেছিলেন সায়নী। তারও আগে ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা, মলোকাই, কুক প্রণালী জয় করেছিলেন সায়নী। তবে নর্থ চ্যানেল পার করতে ১৩ঘণ্টা ২৩ মিনিট সময় লেগেছিল সায়নীর।এছাড়া বাংলার সাঁতারুদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল ব্রজেন দাস, মাসুদুর রহমাধ বৈদ্য। ব্রজেন দাস ১৯২৭ সালের ৯ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং ১লা জুন, ১৯৯৮ সালে তিনি প্রয়াত হন। তিনি প্রথম এশীয় ব্যক্তি যিনি ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন। এছাড়া একজন প্যারা-সাঁতারু হিসেবে রিমো সাহা আইল্যান্ডে সাঁতার কেটেছেন এবং সেটি জয় করেছেন।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে