পুণেতে রহস্যমৃত্যু জলপাইগুড়ির বাসিন্দা পরিযায়ী শ্রমিকের, তদন্তের দাবিতে পুলিশের দ্বারস্থ পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উপরে নির্যাতনের অভিযোগ ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এ বিষয়ে সরব হয়েছেন। ‘বাঙালি খেদাও’ এর বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন সাধারণ মানুষ। যদিও প্রতিদিনই নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে আসছে। এবার মহারাষ্ট্রে কাজে যাওয়া জলপাইগুড়ির রাজগঞ্জের বিন্নাগুড়ি পঞ্চায়েতের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। নিহত শ্রমিকের রক্তমাখা দেহের ছবি পৌঁছেছে পরিবারের সদস্যদের কাছে। দীপু দাস (২৮) নামে ওই নিহত শ্রমিকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এমনকী গলায় ধারাল অস্ত্রের দাগ রয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় তদন্তের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছে মৃতের পরিবার।

স্থানীয় তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের সন্দেহ বাংলা ভাষায় কথা বলার অপরাধেই ওই পরিযায়ী শ্রমিককে হয়তো খুন হতে হয়েছে। তাঁর কথায়, ‘বিজেপি শাসিত মহারাষ্ট্রে ওই শ্রমিককে পিটিয়ে খুন করা হতে পারে। তাই উচ্চ পর্যায়ের তদন্তের প্রয়োজন। রাজ্য পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেছি। তৃণমূলের রাজ্য নেতৃত্বকে গোটা ঘটনাটি জানো হয়েছে। নিহত শ্রমিকের পরিবারের পাশেই থাকছি। সব ধরনের সাহায্য করা হবে।’

স্থানীয সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জের বিন্নাগুড়ি পঞ্চায়েতের আমগুড়ির বাসিন্দা দীপু। অন্নের সংস্থান করতে বাড়িতে বৃদ্ধা মাকে রেখে তিনি মহারাষ্ট্রের পুণেতে পরিযায়ী শ্রমিকের কাজে যান। লিভারের অসুখে আক্রান্ত হয়ে গত সোমবার মা শীলা সরকার দাস মারা গিয়েছেন। এর পরদিনই পুণের এক ঠিকাদার ফোন করে দীপুর ভাই অপু দাসকে জানান, তার দাদার দুর্ঘটনা ঘটেছে। হাসপাতালে ভর্তি। কীভাবে দুর্ঘটনা তা নিয়ে কিছু বলা হয়নি। গতকাল বুধবার জানানো হয়, আর বেঁচে নেই দীপু। মারা গিয়েছে। এরপর পুণে থেকে মোবাইলে অপুর কাছে দাদা দীপুর রক্তমাখা ছবি পাঠানো হয়। ওই ছবি দেখেই দাদার দুর্ঘটনায় মৃত্যু নিয়ে মনে সন্দেহ দেখা দেয় অপুর। বৃহস্পতিবার (৩১ জুলাই) সংবাদমাধ্যমকে তিনি বলেন ‘দুর্ঘটনা ঘটলে হাত-পা ভাঙবে, মাথা ফাটবে। কিন্তু ছবি দেখে মনে হচ্ছে, দাদার গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। সঠিক তদন্ত হলেই দাদার মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে।’

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের