কিশোরী গঞ্জে নদী ভাঙ্গন রোধে ভাগীরথীর পাড় বাঁধানোর কাজ শুরু, খুশি গ্রামের মানুষজন

Share:

নিজস্ব প্রতিনিধি,নাদনঘাট: পূর্ব বর্ধমানের কিশোরী গঞ্জে নদী ভাঙ্গন রোধে ভাগীরথীর পাড় বাঁধানোর কাজ শুরু।খুশি ভাগীরথী পারের মানুষজন ।নাদনঘাট থানা(Nadanghat P.S.) নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত কিশোরী গঞ্জ গ্রামটি ভাগীরথী তীরবর্তী নদী ভাঙ্গন কবলিত একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামে বেশির ভাগ মানুষই কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। ক্ষেতমজুরের কাজ করেই তারা তাদের সংসার চালায়। কিন্তু দুঃখের বিষয় হলো এই ভাগীরথীর (Bhagirathi)করাল গ্রাসে তাদের চাষের জমিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীগর্ভে চলে গেছে ভিটেমাটি সব। সহায় সম্বলহীন হয়ে অনেকেই এই স্থান ত্যাগ করে অন্যত্র চলে গেছেন।

বর্ষার মরসুমে ভাঙ্গন তীব্র আকার ধারণ করে। একের পর এক গাছ ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। কিছুদিন আগেই এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ,(Minister Swapan Debnath) জেলা শাসক(DM) আয়েশা রানী এ সহ বিভিন্ন আধিকারিকেরা এই অঞ্চলটি পরিদর্শন করে গেছেন এবং নদী ভাঙ্গন রোধ করতে রাজ্য সরকার দু কোটি পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করা করে।ওই টাকায় সেচ দপ্তর থেকে ভাঙ্গন প্রতিরোধে ভাগীরথীর পাড় বাঁধানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

জানা যাচ্ছে, গত আট দিন ধরে এই কাজ চলছে। বাঁশের খাঁচা বেঁধে বোল্ডার ফেলে ভাঙ্গন রোধের কাজ করা হবে। নদী ভাঙ্গন রোধে পাড় বাঁধানোর কাজ শুরু হওয়ার খুশি কিশোরী গঞ্জের ভাগীরথীর পারের মানুষজন। ইতিমধ্যে ২৫ থেকে ৩০ টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। আতঙ্কের মধ্যে তাই এই নদীর পাড় বাধানোর কাজ শুরু হওয়ায় বুকে বল ভরসা পাচ্ছেন ওই গ্রামের মানুষজন। ওই গ্রামে অধিকাংশ হিন্দু পরিবার থাকে।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

পূর্ত দফতরের তাঁবুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদ শতাব্দী রায়

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?