বন্ধুবান্ধবদের নিয়ে রেস্তোরাঁ বুক করে পিৎজা খেয়ে ২১ লক্ষ টাকা উড়িয়ে দিল নাবালক

Share:

নিজস্ব প্রতিনিধি,কালনা: বাড়ির লকার থেকে পয়সা সরিয়ে বন্ধু-বান্ধবদের নিয়ে গিয়ে কালনার একটি নামকরা পিৎজার দোকান(Pizza Shop) থেকে কয়েক লক্ষ টাকার পিৎজা খেয়ে শেষ করে ফেলল এক নাবালক। একই সাথে তার পরিবারের অভিযোগ, এর পেছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু মানুষজন। যারা তাদের বাড়ির ওই নাবালককে ভয় দেখিয়ে তার থেকে টাকাও নিয়ে নিয়েছে। তাদের আরো অভিযোগ পিৎজা খেয়ে পাঁচ থেকে ৬ লক্ষ টাকা খরচ হতে পারে। কিন্তু তাই বলে ২১ লক্ষ টাকা খরচ হওয়া সম্ভব নয়।মঙ্গলবার তারা বাড়ির লকার খুলে দেখে সেখান থেকে ২১ লক্ষ টাকা উঠাও, ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কালনায়(Kalna)।

ওই পিৎজার দোকানের ম্যানেজারকে(Shop Manager) আটক করে জিজ্ঞাসাবাদ করছে কালনা থানার পুলিশ। ঘটনায় শুক্রবার দুপুরে ওই পিৎজার দোকানের সামনে উত্তেজনা ছড়ায়। ওই বালকের পরিবারের লোকজনসহ এলাকাবাসীরাও থানার সামনে গিয়ে হাজির হন সেদিন শুক্রবার। জানা গিয়েছে কালনার তিন নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার ওই পরিবার একটি জায়গায় বাড়ি বিক্রি করে বেশ কিছু টাকা সহ তাদের জমানো টাকা প্রায় ২৫ লক্ষ টাকার উপর তারা আলমারির লকারে রেখেছিলেন।

তাদের বাড়ির ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া ওই ছাত্র(Class Six Student) কালনা শহরের নামি পিৎজার দোকানে গিয়ে প্রতিদিনই দু – তিন হাজার টাকা করে খরচ করতেন। এমনকি পিৎজার সপের ওপরের পুরো অংশও বুক করে নিতো ওই নাবালক। যদিও এর পিছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু বড় মানুষের মদত। তাদের অঙ্গলি হেলোনেই পুরো ঘটনা চলতে বলে এদিন জানিয়েছেন ওই নাবালকের পরিবার। ঘটনার পর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে কালনা থানার দ্বারস্থ হয়েছে ২১ লক্ষ টাকা হারানো ওই পরিবার।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

পূর্ত দফতরের তাঁবুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদ শতাব্দী রায়

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?