বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলছে অমিত শাহের পুলিশ, চিঠি প্রত্যাহারের দাবি জানাল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: নিন্দনীয়। চূড়ান্ত অপমান বাংলা ভাষার। পরিকল্পিত চক্রান্ত বাঙালিদের বিরুদ্ধে। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে দিল্লি পুলিশের বাংলা ভাষা নিয়ে শব্দ প্রয়োগকাণ্ডে সরব হলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ(Kunal Ghosh)। তিনি বলেন,বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে অমিত শাহের পুলিশ।ভারতীয় বাঙালিদের ওপর অত্যাচার করছে বিজেপি।চিঠি প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে, অফিসারকে সাসপেন্ড করতে হবে।বিজেপিকে বলবো প্রতিবাদ করুন বাংলা ভাষার জন্য।

এই চিঠি প্রসঙ্গে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu) বলেন,এই ভাষার জন্য আলাদা দেশ তৈরি হয়েছে। দুই দেশের জাতীয় সঙ্গীত বাংলায় লেখা। ২৫ কোটি মানুষ এই ভাষায় কথা বলেন সারা পৃথিবী জুড়ে।দিল্লিতে যারা হিন্দি ভাষায় কথা বলেন তারা পাকিস্তানি। আমি কি বলবো তারা পাকিস্থানে গিয়ে থাকুন। বলছি না কিন্তু আপনারা কি চাইছেন? সীমিত আর সংকীর্ণ রাজনীতি বিজেপির।বিজেপির হিন্দি আগ্রাসন।এক ভাষা , এক দেশ তত্ত্ব চাপিয়ে দিতে চায় বিজেপি।অন্য দেশের সঙ্গে কি সম্পর্ক সেইটাতে আমরা ঢুকবো না। আপনারা বুঝে নিন।
কিন্তু বাংলা ভাষাকে আমরা অপমান করতে দেবো না বিজেপিকে।হিন্দিকে আমরা অমর্যদা করি না। আপনারা কেনো রবীন্দ্র, নজরুলকে অপমান করছেন ?

রিজেন্ট পার্ক এলাকায় দিলীপ কুমার সাহা(Dilip Kumar Saha) আত্মহত্যা করার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, বাঙালি হিন্দুদের ছোট করতে চাইছেন। একের পর এক হিন্দু বাঙালিকে এন আর সি নোটিশ ধরাচ্ছেন। আরতি সাহা তার স্ত্রী জানিয়েছেন এনআরসির নোটিশের ভয়ে আত্মহত্যা করেছেন।বাঙালিকে অন্য রাজ্যে অত্যাচার করা হচ্ছে বাংলা দেশী বলে।টার্গেট করছেন যারা বাংলা ভাষা কথা বলছেন।বিজেপিকে প্রশ্ন, শান্তা পাল কি শরণার্থী নাকি অনুপ্রবেশকারী। এর উত্তর দিক বিজেপি। এভাবেই দিল্লির পুলিশের বাংলা ভাষা প্রসঙ্গে বিরূপ মন্তব্য নিয়ে রবিবার তৃণমূল ভবনে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রতিবাদে সরব হন রাজ্যের শিক্ষা মন্ত্রী প্রাপ্ত বসু ও তৃণমূল নেতা কুনাল ঘোষ।কুনাল ঘোষ আরো বলেন,আজকের ঘটনার দায় সম্পূর্ণটাই বিজেপিকে নিতে হবে। শমীক ভট্টাচার্যকে(Samik Bhattacharya) বলছি বাংলাদেশি ভাষাকে সমর্থন করেন , পতাকা ছেড়ে দিয়ে সত্যি কথা বলুন।ব্রাত্য বসু বলেন,আমরা সব ভাষাকে সম্মান করি আপনারা আমাদের ভাষাকে সম্মান করুন।কুনাল ঘোষ শমীক ভট্টাচার্যের যুক্তি প্রসঙ্গে পাল্টা বলেন, বিজেপির রাজ্য সভাপতি যেটা বলছে সেটা ভিত্তিহীন পাপ ঢাকার চেষ্টা করছেন।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

পূর্ত দফতরের তাঁবুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদ শতাব্দী রায়

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?