উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পাশাপাশি দক্ষিণের ৭ জেলায় ফের দুর্যোগের পূর্বাভাস জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ বঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।ঘূর্নাবর্ত উত্তর পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তর পূর্ব উত্তরপ্রদেশে মৌসুমী অক্ষরেখা সক্রিয়ভাবে দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও ক্যানিং এর ওপর অবস্থান করছে। মনসুন ফ্লো-র প্রভাবে অতি বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান।

তিনি বলেন,গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গতে ফালাকাটা কুমারগ্রাম ময়নাগুড়ি দোমোহনি ১৯০ মিলিমিটার। ডেঙ্গুয়াঝাড় টি এস্টেট ১৮০ মিলিমিটার। দলগাঁও টি এস্টেট ১৭০ মিলিমিটার। জলপাইগুড়ি মেখলিগঞ্জ ১৬০ মিলিমিটার। আলিপুরদুয়ারে ১৫০ মিলিমিটার।‌ চেপান ১৩০ মিলিমিটার। গাজলডোবা ১২০ মিলিমিটার। বক্সাদুয়ার ১০০ মিলিমিটার। মুর্তি ৮০ মিলিমিটার। বাগডোগরা ৭০ মিলিমিটার।দক্ষিণবঙ্গে দেবগ্রাম, লাভপুর ১৪০ মিলিমিটার। কান্দি ১২০ মিলিমিটার। বীরভূম ১১০ মিলিমিটার। বহরমপুর ১০০ মিলিমিটার। বারাকপুর ৭০ মিলিমিটার।উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবি ও সোমবার অতি ভারী বৃষ্টির চরম সর্তকতা জারি। অতিবৃষ্টির চরম সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং, কালিম্পং, ও কোচবিহারে। ভারী বৃষ্টির সর্তকতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। প্রবল বৃষ্টি সোমবার পর্যন্ত চলবে।

মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে(North Bengal)।ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা — জলঢাকা নদীতে জলস্তর বাড়বে।নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা।দার্জিলিং ,কালিম্পং- এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার থেকে মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বুধবার বৃষ্টির সম্ভাবনা কমবে।বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলিতে। নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ও দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে।

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বিশ্বকাপের‌ শেষ ১৬ তে জায়গা পেতে কে কার মুখোমুখি?

দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ