ডানকুনিতে সোনার দোকানে ক্রেতা সেজে এসে কোটি টাকার গয়না লুট

Share:

নিজস্ব প্রতিনিধি, ডানকুনি: রবিবার সন্ধ্যায় হুগলি জেলার ডানকুনিতে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। ক্রেতা সেজে এসে পাঁচজন সশস্ত্র ডাকাত কোটি টাকার সোনার গয়না লুট করল। দোকানের মালিকের মাথায় রিভলবারের বাট দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা মাথা ফাটিয়ে দেয়। ফের ডানকুনিতে(Dankuni) ভর সন্ধ্যায় দিল্লি রোড সংলগ্ন সোনার দোকানে(Gold shop) ডাকাতি।ক্রেতা সেজে টি এন মুখার্জি রোডের (T N Mukherjee Road)ধারে সোনার দোকানে ডাকাতি।৫জন দুষ্কৃতী ক্রেতা সেজে গহনা দেখতে দেখতে আচমকা আগ্নেয়াস্ত্র দিয়ে মালিকের মাথা ফাটিয়ে হাত বেধে রেখে লুঠ করে চম্পট দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডানকুনি থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু পুলিশের।

জানা গেছে, ডোমজুড় থেকে আসা এক দম্পতির সঙ্গে থাকা সোনার গয়না ও টাকা পয়সা লুট করে দুষ্কৃতীরা। সোনার দোকানের মালিকের আঙুলে থাকা সব আংটিও তারা খুলে নিয়ে যায়। ব্যস্ত দিল্লি রোডের সংলগ্ন ওই সোনার দোকানে দুষ্কৃতীরা ডাকাতি করার আগে ভালোভাবে খোঁজখবর নিয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। দুষ্কৃতীরা এলাকার নয় এমনটাই মনে করছে পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সহ পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে আসে।

জিজ্ঞাসাবাদ করা হয় দোকানের মালিক কর্মচারী ও খদ্দের সহ নিরাপত্তা রক্ষীদের। এর আগেও ডানকুনিতে দুঃসাহসিক সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল। রবিবার্ষের সোনার দোকানে এই ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। পেশাদারী দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিছে বলে পুলিশ মনে করছে। দুষ্কৃতীদের মধ্যে দুজনের মুখে মাক্স ছিল। দুষ্কৃতীরা বাংলা ও হিন্দি ভাষায় কথোপকথন করেছে।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন