দক্ষিণ কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডে বড় ধ্বস, শুরু মেরামতির কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ কলকাতার ২২ নম্বর, বালিগঞ্জ সার্কুলার রোডে রাস্তায় বড় ধ্বস। স্থানীয়দের বক্তব্য ১০-১২ দিন আগেই রাস্তায় গর্ত দেখা গিয়েছিল। সেই গর্তই বড় হতে থাকে। পরে অনেকটা ধ্বস(Land Side) নেমে যায়। তার জেরে অনেক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। সোমবার সকাল থেকে কাজ শুরু করেছে কলকাতা পুরসভা(KMC)। তবে স্থানিয়রা ধ্বস বলে উল্লেখ করলেও পুরসভা নারাজ তা ধ্বস বলে মানতে।পুরসভার রাস্তা বিভাগের এক আধিকারিক বলেন, ওখানে জলের পাইপের লিকের সমস্যা ছিল। সেখানে থেকেই রাস্তার সমস্যা দেখা যাচ্ছিল। পুরসভা ইতিমধ্যেই কাজ করতে শুরু করেছে।এর আগে পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কের সামনে রাস্তায় ধ্বস নেমেছিল।

অতি দ্রুত জল লিকের মেরামতির কাজ শেষ করে রাস্তাটিকে যানবাহন চলাচলের উপযুক্ত করে দেওয়া হবে। এদিকে গত কয়েক সপ্তাহ ধরেই কলকাতা শহরে রাস্তার হাল ক্রমশ খারাপ হয়ে গিয়েছে। একটানা বৃষ্টিতে অধিকাংশ রাস্তার পিচের আস্তরণ উঠে গিয়েছে। ইএম বাইপাস (E M ByPass)সহ বিভিন্ন চলাচলের রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। শহরের উড়ালপুলগুলিতেও গর্ত দেখা দিয়েছে। একটানা বৃষ্টিতে রাস্তার অবস্থা ক্রমশ্য খারাপ হচ্ছে। গত পাঁচ বছরে এইরকম একটানা বৃষ্টি হয়নি কলকাতায় কখনো রাতভর কখনো দিনের বেলায় একটানা বর্ষণে শহরের পিছের রাস্তা বেআব্রু হয়ে উঠছে।

এদিকে বৃষ্টির দরুন রাস্তা মেরামতির কাজ শুরু করতে পারছে না ঠিকাদার সংস্থাগুলি। কারণ বৃষ্টির জল পিচের শত্রু। বৃষ্টি না কমা পর্যন্ত রাস্তা ছাড়াই এর কাজে তাই অপেক্ষা করা ছাড়া গতি নেই। গত শুক্রবার টক টু মেয়র কর্মসূচির শেষে মেয়র কলকাতায় বেহাল রাস্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন। ফিরহাদ হাকিমের আশ্বাস দশ দিন বৃষ্টি না হলে কলকাতায় কোন রাস্তায় খানাখণ্ড থাকবে না। শুধু তাই নয় রাস্তা গুলিতে কংক্রিট ব্লক বসানো হবে বলে পুরসভা পরিকল্পনা গ্রহণ করেছে। যেসব রাস্তা এতদিন পিচ এবং ম্যাস্ট্রিক দিয়ে তৈরি হতো সেখানে কংক্রিট ব্লক বসানো হলে সেই রাস্তা পাঁচ বছর ঠিক থাকবে এমনটাই মনে করছেন রাস্তা মেরামতির কাজে দক্ষ অফিসাররা।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?