কাঁকুড়গাছির বিজেপি কর্মী খুনের মামলায় দুই পুলিশকর্মীর জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজি‍ৎ সরকারের খুনের মামলায় জেল হেফাজতে থাকা থাকা কলকাতা পুলিশের তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ শর্তসাপেক্ষে দু’জনের জামিন আর্জি মঞ্জুর করেন।

গত ১৮ জুলাই কাঁকুড়গাছির বিজেপি কর্মী অবিজি‍ৎ সরকারের খুনের মামলায় তৎকালীন নারকেলডাঙার ওসি শুভজিৎ সেন,  সাব ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের জার্মিনের আর্জি খারিজ করল আদালত। আজ শুক্রবার (১৮ জুলাই) তিন জনকেই জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি ‘খুনে সাহায্যকারী’ হিসাবে অভিযুক্ত সুজাতা দে’র জামিনও খারিজ করা হয়েছে। চার জনকেই জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

চার বছর আগে ২০২১ সালের বিধানসভা ভোটের ফল প্রকাশের পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি শুরু হয়। ওই সময়েই খুন হন কাঁকুড়গাছির বাসিন্দা ও বিজেপির সক্রিয় কর্মী অভিজিৎ সরকার। প্রথমে নারকেলডাঙা থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করে। কিন্তু নিহতের পরিবার পুলিশি তদন্তে ভরসা না করতে পেরে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে পুলিশের থেকে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ২০২১ সালের সেপ্টেম্বরে প্রথম অতিরিক্ত চার্জশিট জমা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই চার্জশিটে ২০ জন অভিযুক্তের নাম ছিল, যাদের মধ্যে ১৫ জনের নাম পুলিশের জমা দেওয়া চার্জশিটেও ছিল।

গত ২ জুলাই দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট জমা দেয় সিবিআই। সেখানে অভিযুক্তের তালিকায় নাম রয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার মেয়র পারিষদ (বস্তি) স্বপন সমাদ্দার এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষের। এছাড়া নারকেলডাঙার ত‍ৎকালীন ওসি (পরে সহকারী কমিশনার) শুভজি‍ৎ সেন, সাব ইন্সপেক্টর রত্না সরকার, হোমগার্ড দীপক দেবনাথ, সুজাতাদের নামও রয়েছে। গত ৪ জুলাই অতিরিক্ত চার্জশিটে নাম থাকা বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল সহ ১৮ জনকেই সমন পাঠানোর নির্দেশ দিয়েছিলেন বিচারক। এর পরেই আগাম জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পরেশ পাল এবং কলকাতা পুরসভার দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষও। অভিযুক্তদের দাবি, রাজনৈতিক স্বার্থে ও কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে তাঁদের। গত ১৬ জুলাই বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, ‘এখনই মামলা শুনবে না নিম্ন আদালত। আগামী ১ অগস্ট অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখতে হবে।’

 

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…