উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের পাশাপাশি দক্ষিণের একাধিক জেলায় চলবে ঝড়-বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে দুর্যোগ চলবে। ৫,৬,৭,৮ অগাস্ট পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে। ৯ ,১০ ,১১ অগাস্ট উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলে অধিকর্তা সোমনাথ দত্তর এই খবর জানিয়েছেন। তিনি বলেন, দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ওই দিন গুলিতে। মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা রয়েছে। নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

৬ অগাস্ট উত্তরবঙ্গের(North bengal) উপরের দিকের পাঁচটি জেলাতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ৭ অগাস্ট উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কমলা সর্তকতা জারি করা হয়েছে। কারণ এইসব জেলাগুলিতে কয়েকটি জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোচবিহারে দু- একটি জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদাতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঐদিন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ,পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ,পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্তভাবে দু- এক জায়গায় ভারী বর্ষণ এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

৯ অগাস্ট আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ১০ অগাস্ট কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিন জেলায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ১১ অগাষ্ট আলিপুরদুয়ার ,কালিম্পং, জলপাইগুড়িতে কমলা সর্তকতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ।ওই একই দিন দার্জিলিং ও কোচবিহারে কয়েকটি জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী কয়েক দিন একটানা বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বর্ষণ অথবা কোন কোন জায়গায় অতি ভারী বর্ষণ হবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেও বিশ্বকাপ জয়ের ইতিহাস নেই আর্জেন্টিনার, এবার হবে শাপমুক্তি?

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

পেছন থেকে ধাক্কা, তারপর ‘সরি দিদি’, মহিলাদের হেনস্থার অভিযোগে গ্রেফতার ইউটিউবার

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ

হোটেলের মতো ফুলকো লুচি বানাতে চান? জেনে নিন ঘরোয়া উপায়ে সহজ কৌশল

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

পুণের লোহাগড় দুর্গে খুনের পুনর্নির্মাণ, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল অভিযুক্ত সিয়া ও চেতনকে

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর