১০০ বছর পর রাখিবন্ধনে অদ্ভুত সংযোগ, তিন রাশির ভাগ্য বদলে যাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে ভাই বোনের ভালবাসার উৎসব হল রাখী। রাখী বন্ধনকে তাই অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।  এই দিনে বোনেরা ভাইয়ের হাতে রাখী পরায়। বিনিময়ে ভাইয়েরা বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। এবার রাখী বন্ধন উৎসব পালিত হবে ৯ অগস্ট। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে রাখী বন্ধন উৎসব পালিত হয়। চলতি বছর রাখী বন্ধনের উৎসবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ বলে মনে করা হচ্ছে। ১০০ বছর পর এবার রাখী উৎসবের দিন পঞ্চক এবং ভদ্রের কোন ছায়া থাকবে না।

একই সঙ্গে এই দিনে সূর্য-শনি দ্বারা নব পঞ্চম যোগ, মঙ্গল-শনি দ্বারা সংসপ্তক যোগ এবং মঙ্গল রাহুর সঙ্গে ষড়াষ্টক যোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষীদের মতে এই সমস্ত যোগের কারণে কিছু রাশির জাতক জাতিকারা রাখি বন্ধন উৎসবের সময় থেকে উপকৃত হবেন। চলুন জেনে নিই সেই সব ভাগ্যবান কারা।

ধনু রাশি

রাখী বন্ধনে কাকতালীয় ঘটনার কারণে ধনুরাশির জাতক-জাতিকারা সম্পদের মাধ্যমে লাভবান হবেন। জীবনযাত্রা ভাল থাকবে। ব্যবসায়িক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আর্থিক সুবিধা বয়ে আনবে এই ব্যবসায়িক ভ্রমণ। এই সময়টি আপনার জন্য অনুকূল থাকবে। আপনি কাজে সাফল্য পাবেন।

মকর রাশি

রাখী বন্ধনের সময়কালে মকর রাশির  জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে পদোন্নতি সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যও ভাল থাকবে। আগামী কয়েকদিনের সময়কাল মকর রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী বলে প্রমাণিত হবে। যেখানে তারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন।

মীন রাশি

এই গোচর মীন রাশির জাতকদের জন্য অত্যন্ত অনুকূল হবে। যার কারণে বিবাহিত জীবনে সুখ ও শান্তি থাকবে। চাকরিতে কাঙ্ক্ষিত পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হবে, যা ভবিষ্যতে আর্থিক লাভের দিকে পরিচালিত করবে।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ