নির্বাচন কমিশনের নির্দেশে কাউকে সাসপেন্ড নয়, এফআইআর নয়, জানিয়ে দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: নির্বাচন কমিশন অন্যায় ভাবে সরকারি কর্মচারীদের ভয় দেখাতে সাসপেন্ড করেছে, এফআইআর করার নির্দেশ দিয়েছে। আমি কাউকে সাসপেন্ড করব না কোন এফআইআর হবে না। ঝারগ্রামে ভাষা আন্দোলন নিয়ে প্রতিবাদ মিছিলে পা মেলানোর পর প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুর এর পর ঝাড়গ্রামে বাংলা ভাষাকে অপমান করা নিয়ে প্রতিবাদে মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। মিছিলের পর ঝাড়গ্রাম এর পাঁচ মাথার মোড়ে প্রতিবাদ সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ঝাড়গ্রামে(Jhargram) অনেক উন্নয়ন হয়েছে ঝাড়গ্রামের মানুষ শান্তিতে আছে এখন। বাংলাকে অসম্মানের প্রতিবাদে গর্জে উঠে মুখ্যমন্ত্রী বলেন একসময় জঙ্গলমহলে মানুষ আসতে ভয় পেত। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি মানুষ যেতে ভয় পেতো। বাম আমলে ঝাড়গ্রামে কেউ আসতো না। কিন্তু এখন সেই ভয় দূর হয়েছে।

স্বামী বিবেকানন্দ, নেতাজী সুভাষচন্দ্র বসু ,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ তাঁরা কোন ভাষায় কথা বলতেন। কিন্তু রোহিঙ্গা বলে জেলে নিয়ে যাচ্ছে। বাংলা ভাষায় কথা বললে গ্রেফতার করছে। বাংলা ছাড়া বিশ্ব হয় না বাংলা ছাড়া ভাষা থেকে নাসা কোথাও কিছু হয় না। আমরা বিজেপি সরকারকে ধিক্কার জানাচ্ছি বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যেভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য গ্রেফতার করা হচ্ছে জেলে করা হচ্ছে তাকে ধিক্কার জানাই। বাংলা ছাড়া ভারত হয় না। রবীন্দ্র নজরুল বিদ্যাসাগরের ভাষাকে এরা অপমান করছে। বাংলা বললেই বাংলাদেশি আখ্যা দিচ্ছে। বাংলা স্বাধীনতার নবজাগরণ দেখিয়েছে। অসমের বিজেপি সরকারকে ধিক্কার জানাই। বিজেপি সরকারকে লজ্জা করে না এই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন আপনাদেরকে বলি ছি: ছি: ছি :ছি:। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। মঙ্গলবার বেশ কয়েকজনকে বিনা কারণে নোটিশ পাঠিয়ে সাসপেন্ড করা হয়েছে। আর বলা হচ্ছে এফ আই আর করতে। ওই কর্মচারীদের বিরুদ্ধে এফআইআর করতে দেব না বলে মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানিয়ে দেন। তাদের সাসপেন্ড করা হবে না বলেও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।বর্তমানে পুলিশকে ভয় দেখানো হচ্ছে অফিসারদের ভয় দেখানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর আশ্বাস কেউ ভয় পাবেন না আমরা আছি আপনাদের সঙ্গে।

নির্বাচনে দু – মাসের জন্য এরা ক্ষমতা দেখায় তারপর চলে যাবে। অসমে ৭ লক্ষ বাঙালি ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। স্বামীজীর নজরুল নেতাজী কারোর কথা চলবে না ওই কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী যা বলবেন সেই কথাই সবকিছু হবে। ভোটার লিস্টের নামে বিজেপির পার্টি লিস্ট তৈরি করা হচ্ছে। অসম থেকে বাংলায় এনআরসি নোটিশ দেওয়া হচ্ছে। ২০০২ সালের ভোটার তালিকা বের করেছে সেই কথা বলে নির্বাচন কমিশনের দিকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন বহু মানুষ জন্মেছে বহু মানুষ মারা গেছে। আমি নিজেও গ্রামের বাড়িতে জন্মেছি। যারা গ্রামের বাড়িতে জন্মেছে তারা কোথা থেকে বাচ্চা সার্টিফিকেট নিয়ে আসবে আকাশ থেকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়ে বলেন, অমিত শাহ আপনার বাবা-মার বার্থ সার্টিফিকেট দেখান। আপনার বার্থ সার্টিফিকেট দেখান। বাংলায় বাঙালি ভোটারদের নাম বাদ দেওয়া চলবে না বলে স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। বিজেপি(BJP) প্রতারণা করেছে বলে মুখ্যমন্ত্রী বলেন এরা এই দেশকে চেনে না এরাই বাংলাকে চেনে না। আমরা যে বাংলাকে চিনি ,সেখানে সকলে এক সঙ্গে আমরা থাকবো। আমরা কবিগুরুর বাংলাকে চিনি।

মুখ্যমন্ত্রী এও বলেন, আপনি আমাদের ভোট দিন সেটা আমি বলবো না ।কিন্তু আপনারা প্রত্যেকে দেখবেন ভোটার লিস্টে যেন আপনাদের নাম থাকে। বিজেপির ডবল ইঞ্জিন সরকার দেশ সামলাতে পারছে না জিনিসের দাম আকাশ ছোঁয়া। ত্রিপুরার লোকেরা কোন ভাষায় কথা বলে বাংলা বলে নাকি পার্ষি ভাষায় বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। আজকে যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতেন তিনিও এদের এই কালচার দেখে বলতেন যে আমি এই জিনিস চাইনি এই ভারতবর্ষ চাইনি এই দেশ চাইনি। মুখ্যমন্ত্রী বলেন এই দেশ আমাদের এই দেশ তোমাদের নয়। মুখ্যমন্ত্রীকে আরো বলতে শোনা যায় আজকে তুমি ক্ষমতায় আছো কাল তুমি থাকবে না তখন তুমি কোথায় পালাবে? আমি গুজরাটের মানুষকে সমর্থন করি কিন্তু তাদের সমর্থন করি না যারা গুজরাটে বসে বাংলার মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেয় এবং কেটে দেয়। মুখ্যমন্ত্রী বলেন আমরা অনেক শ্রমিককে অন্য রাজ্য থেকে বাড়ি ফিরিয়ে এনেছি। এনআরসি’র(NRC) ভয়ে মানুষ আত্মহত্যা করছেন। তিনি জঙ্গলমহলের মানুষকে আশ্বাস দিয়ে বলেন কারোর নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে না দেওয়া যাবে না তিনি নিজে পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকবেন। এনআরসি হবে না। ভোটার লিস্ট থেকে নাম্বার দেওয়া যাবে না। এনআরসি নোটিশ পাঠালে কেউ যাবেন না। গেলে কিন্তু জেলে পুরে রেখে দেবে। বাংলায় থাকুন শান্তিতে থাকুন। রোটি -কাপড়া -মাকান এটাই আমার হিন্দুস্তান। এরপর মনীষীদের নাম নিয়ে স্লোগান দিতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে ওই মঞ্চ থেকে।তিনি বলেন আজ প্রতিরোধ করার দিন ,জাগার দিন। বিজেপি চালাকি সকলেই বুঝে গিয়েছে। এবার প্রতিরোধ ও প্রতিবাদ করার পালা ঝাড়গ্রামের মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?