শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ, ২২ দিন পর বস্তাবন্দী যুবকের দেহ উদ্ধার মেটিয়াব্রুজে

শ্বশুরবাড়ি যাওয়ার জন্যে বেরিয়েছিলেন, কিন্তু বাড়ি ফিরলেন পচাগলা লাশ হয়ে। হ্যাঁ, কথা হচ্ছে খাস কলকাতার মেটিয়াব্রুজ কিলখানার বাসিন্দা তাজ উদ্দিনকে নিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শ্বশুরবাড়ি যাওয়ার জন্যে বেরিয়েছিলেন, কিন্তু বাড়ি ফিরলেন পচাগলা লাশ হয়ে। হ্যাঁ, কথা হচ্ছে খাস কলকাতার মেটিয়াব্রুজ কিলখানার বাসিন্দা তাজ উদ্দিনকে নিয়ে। গত ১৬ জুলাই বাড়ি থেকে বাইক নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলেন তিনি। কিন্তু তারপর থেকেই তাজউদ্দিনের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তাঁর পরিবারের। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর সন্ধান মেলেনি। শ্বশুরবাড়িতেও যায়নি সে। কিন্তু শ্বশুরবাড়ি না গিয়ে তিনি কোথায় গিয়েছিলেন, কোন খোঁজই পাওয়া যাচ্ছিল না তাঁর।

অবশেষে গত ১৭ জুলাই তাজউদ্দিনের বাইক পড়ে থাকতে দেখা যায় মহেশতলা আকড়া স্টেশনের কাছে। এরপরেই স্থানীয় রা তাজউদ্দিনের বাড়িতে খবর দেন। যদিও তার আগেই রবীন্দ্রনগর থানায় তার নিখোঁজ ডায়েরি করে রেখেছিলেন পরিবারের লোকজন। এরপর পুলিশ বাইকটির সূত্র ধরে খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে বুধবার (৬ অগস্ট) সন্ধ্যেবেলায় রবীন্দ্রনগর থানা এলাকার পাঁচুরগাজি পাড়ার একটি জঙ্গল থেকে বস্তা দড়ি বাধা অবস্থায় পচাগলা দেহ উদ্ধার করা হয়।

তবে এই ঘটনায় পরিবারের লোকজন রিন্টু নামে এক ব্যক্তির দিকে অভিযোগের আঙুল তুলেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরও করেছেন। কিন্তু এরপর থেকেই ওই ব্যক্তি পলাতক। তবে পুলিশ ইতিমধ্যেই নজরুল সহ ৩ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, তাজউদ্দিনকে খুন করা হয়েছে, আর ঘটনার দিন তাঁকে খুন করে সহায়তা করেছিল এই নজরুল। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রবীন্দ্রনগর থানার পুলিশ।

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের