কালীঘাট অভিযানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে শনিবার  কালীঘাট অভিযানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই অভিযান বিষয়ে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সিঙ্গেল বেঞ্চ তাতে কোন হস্তক্ষেপ করবে না। আদালতের পর্যবেক্ষণ হল শান্তিপূর্ণভাবে মিছিল করা যায়। কিন্তু যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটে, তবে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। যদিও আন্দোলনকারীদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, শনিবার বিকেল চারটে থেকে হাজরা মোড় থেকে শুরু হবে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল।

শনিবার দুপুর থেকেই হাজরা মোড়ে জমায়েত হবে সাধারণ মানুষ। আন্দোলনকারীরা আরও জানিয়েছেন জয়নগর থেকে জলপাইগুড়ি সর্বত্র নারীদের ওপর অত্যাচার হচ্ছে আরজি করের ঘটনার পরেও প্রশাসনের নিষ্ক্রিয়তা ও প্রমাণ করে দিয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা এখন হাওয়াই ঝুলছে, তাই তারা ধর্ষণ রাহাজানির  বিরুদ্ধে পথে নামবেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে বিচারের নিরাপত্তার দাবিতে সমাজের সব স্তরের মানুষ এক হবেন। একটি বছর কেটে গেলেও সেই রাতে আরজি করে কি ঘটেছিল তা আজও জানা যায়নি ।তাই নীরবতা কি দায় এড়ানো নয়? এই প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। গত বছর নয় অগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে চারতলার সেমিনার হলে তরুণী চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। কিন্তু এক বছর কেটে গেল সেই ঘটনার তদন্তে কোনও অগ্রগতি নেই বলে আন্দোলনকারীরা অভিযোগ করছেন।

এদিকে ময়নাতদন্তে স্পষ্ট হয়েছিল যে ধর্ষণের পরই খুন করা হয়েছে, ওই পড়ুয়া তরুণীকে। এই ঘটনায় অভয়া মঞ্চ জুনিয়র ডক্টরস একাধিক সংগঠন ২৬ দফা প্রশ্নপত্র তৈরি করে রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে তাদের মূল দাবি ন্যায়বিচার নিরাপত্তা এবং দায়বদ্ধতা। সেই আন্দোলনের মধ্যে অন্যতম নয় অগাস্ট কালীঘাট অভিযান। কিন্তু আদালত জানিয়ে দিয়েছে শান্তিপূর্ণভাবে মিছিল করা যেতেই পারে, আইনশৃঙ্খলা অবনতি ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ। ইতিমধ্যে নবান্ন অভিযান নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে শনিবার আন্দোলনকারীদের মিছিল করার অনুমতি দিয়েছে। পুলিশের পক্ষ থেকে শনিবার নবান্নর পার্শ্ববর্তী এলাকায় ১৬৩ ধারা বলবৎ করা হয়েছে জমায়েত রুখতে। এই পরিস্থিতিতে শনিবার নবান্ন অভিযান এবং বিকেলে কালীঘাট অভিযান হতে চলেছে কলকাতা মহানগরীতে।

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় সর্দি-কাশিতে অস্থির? তেজপাতার জলে চুমুক দিলেই মিলতে পারে আরাম