৩৯ জন ভূমিহীনদের হাতে পাট্টা তুলে দেওয়া হল,মাথার ওপরে ছাদ পেল গৃহহীনরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: মাথার ওপরে ছাদ পেল গৃহহীন পরিবার। যাঁরা কোনো দিন স্বপ্নেও ভাবতে পারেননি নিজেদের বাড়ির কথা তাঁদের এবার নিজের বাড়ি। মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে ৩৯ জন ভূমিহীন দুস্থ মানুষদের পাট্টা তুলে দেওয়া হল। শুক্রবার পুরাতন মালদা ব্লকের (Old Malda Block)কমিউনিটি হলে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন এই পাট্টা প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার দপ্তরের উদ্বাস্তু ও ত্রাণ ও পুনর্বাসনের চেয়ারম্যান রঞ্জিত সরকার, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, পুরাতন মালদা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সৌমেন্দ্র সাহা, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ আগত পাট্টা প্রাপকরা।

এদিন এই কর্মসূচিতে পুরাতন মালদা শহর এবং গ্রামীণ মিলে প্রায় ৩৯ জন ভূমিহীনদের চিহ্নিতকরণ করা হয় এবং তাদের সমস্ত কিছু তদারকি করে এই পাট্টা দেওয়ার ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। মালদা জেলা সদর মহকুমা শাসক পঙ্কজ তামান জানান, এদিন পুরাতন মালদা মালদা ব্লকে শহর এবং গ্রামীণ মিলে ৩৯ জন ভূমিহীনদের পাট্টা তুলে দেওয়া হল এবং তিনি সতর্ক করে বলেন এই পাট্টার জমি কোনদিন কারোর কাছে হস্তান্তর করা যাবে না কারণ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া জমি কোন দিন হস্তান্তর হয় না।

এক্ষেত্রে এইসব পাট্টা(Pataa) প্রাপকদের সচেতন থাকতে হবে এবং আগামীতে অর্থাৎ এক মাসের মধ্যে আরও এই এলাকার ভূমিহীন মানুষদের পাট্টা তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। মহকুমা শাসক (সদর)পঙ্কজ তামাং আরো বলেন জেলার ১৫টি ব্লকে গৃহহীন মানুষদের মধ্যে আগামী দিনে পাট্টা বিলি করা হবে। যাঁরা এই দিন পাট্টা পেলেন তাঁরা খুশি তাঁদের বক্তব্য সম্পূর্ণ বিনামূল্যে সরকার তাঁদের কে এই জমি তুলে দিয়েছেন।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শারদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?