ইনভেস্টর সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি মহামেডান সমর্থকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন মহামেডান সমর্থকরা। আর্থিক সমস্যায় ভুগছিল এই ক্লাব। সেই আর্থিক সমস্যা সমাধান করতে মুখ্যমন্ত্রী যাতে হস্তক্ষেপ করেন, তার জন্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মহামেডান সমর্থকদের প্রতিনিধি দল।

জানা গিয়েছে, শনিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এগিয়ে দেখা করেন মহামেডান সমর্থকদের একটি দল। মুখ্যমন্ত্রীর হাতে স্মারকলিপি ও তুলে দেওয়া হয়। ক্লাবের সমস্যা সংক্রান্ত সমস্ত কথা তিনি শুনেছেন বলে জানা গিয়েছেন। সমর্থকদের দাবি, ক্লাবের আর্থিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে, সেগুলি দ্রুত সমাধান করা হোক। অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিকভাবে চলুক ক্লাব। সমর্থকদের কাছ থেকে সমস্ত কথা শোনার পর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে আর্থিক সমস্যা অনেকদিন ধরেই চলছিল সাদা কালো শিবিরে। শেয়ার হস্তান্তর করা হয়নি বলে বিনিয়োগ স্থগিত করে রেখেছে মহামেডানের ইনভেস্টার শ্রাচী। মহামেডানের অন্য আরেক ইনভেস্টার বাঙ্কারহিলও বিনিয়োগের ক্ষেত্রে নিজেদের একই সিদ্ধান্তের কথা জানিয়ে রেখেছে। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন ফুটবলাররা। জটিল পরিস্থিতির মধ্যে রয়েছেন তারা। প্রতিবাদ স্বরূপ অনুশীলন বয়কটের পথে হেঁটেছেন। চলতি মরশুমে ডুরান্ড এবং কলকাতা লীগ দুই টুর্নামেন্টেই করুন সমস্যায় রয়েছে এই শিবির।

ক্লাব কর্তা ও ইনভেস্টারদের নিজেদের মধ্যে সমস্যায় বিরক্ত হয়ে সমর্থকরা এবার বাধ্য হয়েছেন রাস্তায় নামতে। তাদের দাবি, ক্লাব কর্তা ও ইনভেস্টারদের ব্যবহারের করার জন্য ক্লাবের মর্যাদাহানি হচ্ছে। তারা আশা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই এই সমস্যার সমাধান করবেন

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি ‘মা আগমেশ্বরী’ ট্রেনে চেপে গেলন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক