জমানো কোটি কোটি টাকা উধাও, মাথায় হাত ১০ গ্রামের বাসিন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, দাঁতন : সারাজীবনের কষ্টার্জিত অর্থ ভবিষ্যতে জন্য জমিয়েছিলেন। ভাবতেও পারেননি সেই জামানো টাকা আচমকাই উধাও হয়ে যাবে। লক্ষ লক্ষ টাকা খুঁইয়ে এখন মাথায় হাত দাঁতন এলাকার বাসিন্দাদের। ১০টি গ্রামের বাসিন্দারা এই ঘটনার শিকার হয়েছেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের দাতনের কাকরাজিত এলাকায় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একটি গ্রাহক সেবাকেন্দ্রে টাকা জমিয়েছিলেন ১০ গ্রামের বাসিন্দারা। কেউ ৫ লক্ষ, কেউ ১০ লক্ষ, কেউ কেউ নিজের সাধ্যমতো টাকা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখছিল। কিন্তু সেই সেবাকেন্দ্র থেকেই টাকা নিয়ে উধাও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একটি গ্রাহক সেবাকেন্দ্রের মালিক রাজিব মাইতি। অভিযোগ, ১০ গ্রামের বাসিন্দাদের মোট কোটি কোটি টাকা জমানো ছিল ওই সেবাকেন্দ্রে। সবটাকা নিয়ে পালিয়ে গিয়েছে সে। এই ঘটনার পরেই মাথায় হাত এলাকার বাসিন্দাদের।

গ্রামবাসীরা জানিয়েছেন, ভবিষ্যতে একটু ভাল থাকার জন্য অল্প অল্প করে টাকা জমাচ্ছিলেন। যে যার নিজের সাধ্যমতো টাকা জমিয়েছিলেন। কেউ ফিক্সড ডিপোজিট করেছেন, কেউ ব্যাঙ্কে রেখেছেন। কিন্তু আচমকাই সবটাই উধাও। ওই ব্যাঙ্কে কোনও টাকা নেই। স্বাভাবিকভাবে ক্ষোভে ফেটে পড়েছেন ওই গ্রাহকরা। ব্যঙ্ক কর্তৃপক্ষকে জানানো হয় বিষয়টি।খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন ব্যাঙ্কের আধিকারিকরা। তাঁরা ঘটনাস্থলে যেতেই ক্ষোভে ফেটে পড়েছেন গ্রাহকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে দাতন থানার পুলিশ। তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টাকা ফেরানোর দাবি করেছেন গ্রাহকরা। অন্যদিকে, ওই গ্রাহক সেবাকেন্দ্রের মালিক রাজীব মাইতির কোনও খোঁজ নেই। তার খোঁজ পেতে দাঁতন থানায় অভিযোগ দায়ের করেছেন রাজীব মাইতির বাবা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে