চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ম্যাক্সওয়েল ঝড়ে প্রোটিয়াকে উড়িয়ে সিরিজ জয় অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিনিধি: ‘বেবি এবি’ ডেভাল্ড ব্রেভিসের দুরন্ত ইনিংস কাজে এলো না। গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে এক বল বাকি থাকতেই তৃতীয় ম্যাচ জিতে টি টোয়েন্টি সিরিজ কব্জা করল অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েলের পাশাপাশি অজি অধিনায়ক মিচেল মার্শ ও স্পিনার অ্যাডাম জাম্পাও বিশেষ ভূমিকা রেখেছেন।

শনিবার (১৬ অগস্ট) টি টোয়েন্টি সিরিজ জিততে ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। কেয়ার্নসে টস হেরে প্রথমে  ব্যাট করতে নেমে ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। চারে নামা ডেওয়াল্ড ব্রেভিস সেই চাপ সামাল দেন। কার্যত তাণ্ডব চালিয়ে অজি বোলারদের মনোবল ভেঙে দেন তিনি। ‘বেবি এবি’ হিসাবে পরিচিত ব্রেভিসের ২৬ বলে ৫৩ রানের সৌজন্যে সাত উইকেট হারিয়ে ১৭২ রান তোলে প্রোটিয়ারা। ওপেনার রিকেলটন ১৩ বলে ১৩, তিনে নামা লুহান প্রিটোরিয়াস ১৫ বলে ২৪ এবং পাঁচে নামা ত্রিস্তান স্টাবস ২৩ বলে ২৫ রান করেন। শেষের দিকে রেসি ফন ডার ডুসেন ২৬ বলে ৩৮ রানের দুরন্ত ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন। পেসার জস হ্যাজলউড ও লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে মারমুখী মেজাজে ব্যাট করেন অধিনায়ক মিচেল মার্শ। তাঁর ব্যাটিংয়ের সুবাদে ৮ ওভারে ৬৬ রান ওঠে। ট্রাভিস হেড ১৮ বলে ১৯ রান করেন। মার্শ ৩৭ বলে ৫৪ রান করে ফেরেন। দলের প্রয়োজনে ক্যামেরুন গ্রিন (৯) ও টিম ডেভিড (১৭) ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হন। ১২২ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অজিরা। কিন্তু একাই সেই চাপ কাটান গ্লেন ম্যাক্সওয়েল। এক বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন। ৩৬ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। ম্যাক্সওয়েলের ইনিংস সাজানো ছিল আটটি চার ও দুটি ছক্কায়। দক্ষিণ আফ্রিকার হয়ে করবিন বোচ ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। কাগিসো রাবাদা ও মাপাকা ২টি করে উইকেট ঝুলিতে পোরেন।

Published by:

Share Link:

More Releted News:

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ