চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

নিজস্ব প্রতিনিধি, মহারাষ্ট্র: অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। একজন মহিলা ট্রাফিক পুলিশকে শিক্ষা দিতে এই কার্য করে ওই মদ্যপ অটো চালক।

মর্মান্তিক ঘটনাটি মহারাষ্ট্রের সাতারা শহরের একটি ক্রসিংয়ে ঘটেছে। ওই দিন ক্রসিংয়ে কর্তব্যরত অবস্থায় ছিলেন ভাগ্যশ্রী যাদব। তিনি ট্রাফিক সার্জেন্ট, তাই নিজের ডিউটি পালন করছিলেন। সেই সময় ওই ক্রসিং দিয়ে পার হচ্ছিল একটি অটো। ভাগ্যশ্রী অটোটিকে চেকিংয়ের জন্য থামাতে বলেন। এদিকে চালক তখন ছিল মদ্যপ। ভারতীয় আইনে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিষিদ্ধ। মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে জরিমানা তো বটেই, জেল পর্যন্ত হতে পারে। আর বাঘে ভহুঁলে আঠেরো ঘা, পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা- একথা কে না জানে। সেই সব ভেবেই গাড়ি থামায়নি অটোচালক দেবরাজ কালে। বরং আরও জোরে অটো চালিয়ে পালানোর চেষ্টা করে সে।

এদিকে ভাগ্যশ্রী অটোটিতে ধরে থামানোর চেষ্টা করেন। ফলে অটো জোরে চালানোয় ভাগ্যশ্রী পড়ে যান। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সে ভয়াবহ দৃশ্য। দেখা যায়, অটোটি ১২০ মিটার পর্যন্ত ওই ট্রাফিক সার্জেন্টকে টেনে নিয়ে যাচ্ছে। এদিকে ওই অবস্থা দেখে পথচারীরা দ্রুত অটোটিকে আটকে দাঁড়িয়ে পড়লে সেটি থেমে যায়। ক্ষুব্ধ জনতা এরপর অটোচালক দেবরাজ কালেকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে। ট্রাফিক সার্জেন্ট ভাগ্যশ্রীকে উদ্ধার করে। পরে কালেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় ট্রাফিক সার্জেন্ট ভাগ্যশ্রী যাদব গুরুতর আহত হয়েছেন। এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ