তোলা না পেয়ে এলাকা অন্ধকার করে কৃষ্ণনগরের দুষ্কৃতীদের তাণ্ডব

Share:

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: তোলার টাকা না দেওয়ায় কৃষ্ণনগরে দুষ্কৃতী তাণ্ডব। টাকা না দেওয়ায় রাস্তার লাইটপোস্টের আলো নিভিয়ে দুষ্কৃতী তাণ্ডব । নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালী থানার(Krishnanagar Kotwali P.S.) বারু ইহুদা এলাকায় সোমবার গভীর রাতে এলাকায় রাস্তার সমস্ত লাইট নিভিয়ে পাঁচটি বাড়িতে তান্ডব চালায় দুষ্কৃতীরা । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় কেউ জায়গা কিংবা বাড়ি করলে তোলা দিতে হবে । আর তোলা না দিলেই শুরু হয় তাণ্ডব । স্থানীয় বাসিন্দারা যাদের নাম প্রকাশ্যে আনছে তারা এলাকায় সমাজবিরোধী হিসেবেই পরিচিত ।

আগেও তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে কোতোয়ালি থানায় । তারা পুলিশের হাতে ধরা পড়লেও জামিনে মুক্ত হয়ে সেই একই তান্ডব শুরু করে এলাকায় । স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায়শই তারা মদ্য পান করে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ।সোমবার গভীর রাতে তান্ডবের সময় ঘরবাড়ি ভেঙে দেওয়ার সঙ্গে পানীয় জলের টিউবওয়েল পর্যন্ত ভেঙে দেয় দুষ্কৃতীরা ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এলাকার মানুষ অবিলম্বে দুষ্কৃতিদের গ্রেফতারের দাবি জানিয়েছে। এই ঘটনায় ওই এলাকায় রীতিমত আতঙ্ক সৃষ্টি হয়েছে।

পুলিশের পাল্টা দাবি যে, দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ তাদের এর আগেও একাধিকবার গ্রেফতার করা হয়েছে। তবে সাক্ষ্য প্রমাণ ঠিকমতো না পাওয়ায় তারা ছাড়া পেয়ে যাচ্ছে। আদালতে প্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়ে যাচ্ছে এই দুষ্কৃতীরা। এরপরই জেল থেকে ছাড়া পাওয়ার পর আবার তারা একই ধরনের অপরাধ সংগঠিত করছে। তাই এবার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সঠিকভাবে লিপিবদ্ধ করে ওই দুষ্কৃতীদের গ্রেফতার করে আদালতে পাঠিয়ে তাদের যাতে সাজা হয় সে বিষয়ে তৎপর হচ্ছে পুলিশ।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন