‘আমরা গোপনে বিয়ে করেছিলাম’, বিস্ফোরক দাবি রাজেশ খান্নার বান্ধবী অভিনেত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ‘পুষ্পা, আই হেট টিয়ারস’ বা ‘জিন্দেগি বড়ি হোনি চাহিয়ে, লম্বি নেহি’- এই সংলাপগুলি শুনলেই যার কথা মনে পড়ে তিনি বলিউডের প্রথম সুপারস্টার। একসময় রাজেজ খান্নার লিপ, রাহুল দেব বর্মনের সুর আর কিশোর কুমারের কণ্ঠ এক হয়ে গিয়ে বহু মেয়ের মনে হিল্লল তুলেছিল। তাঁর রোম্যান্টিক চেহারা, ওনিন্দ্যসুন্দর হাসি আর অসাধারণ অভিনয় ক্ষমতার গুণে আপামর ভারতবাসীর কাছে রাজেশ খান্না ওরফে কাকা হয়ে উঠেছিলেন একম অদ্বিতীয়ম। সেই সময়ে যারা তরুণী তাদের বালিশের নীচে থাকত রাজেশের ছবি, চোখে থাকত সুপারস্টারের বাহু বা বক্ষলগ্না হওয়ার স্বপ্ন। রাজেশ খান্নার গাড়ির বনেটে থাকত কত শত মেয়ের লিপস্টিকের চুম্বন চিহ্ন। ভালবেসে ১৬ বছরের ছোট ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করেছিলেন তিনি। রাজেশ তখন ৩১, ডিম্পল ১৪। ডিম্পলের আগে রাজেশের জীবনে ছিলেন অভিনেত্রী অঞ্জু মাহিন্দ্রা । কিন্তু রাজেশের জীবন কি আবর্তিত হয়েছে শুধুই অঞ্জু ও ডিম্পল- এই দুই নারীকে ঘিরে?

সুপারস্টার রাজেশ খান্নার ঝড়ের মতো প্রেম জীবন এবং বিভিন্ন সম্পর্কের টানাপোড়েনের কানাঘুঁষোর মাঝে সম্প্রতি অনিতা আডবানি নামে নামে এক মহিলা শিরোনামে এসেছেন। আনন্দ অভিনেতার সঙ্গে একসময় সম্পর্কে ছিলেন অনিতা, দাবি করেছেন এমনটাই। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে দাবি করেছেন যে তিনি সুপারস্টারকে ‘একান্তে’ বিয়ে করেছিলেন। রাজেশ খান্নার সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে অনিতা বলেন, “আমরা একান্তে বিয়ে করেছিলাম, কিন্তু চলচ্চিত্র জগতে কেউই এই ধরনের বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করে না। সবাই বলে ‘আমরা বন্ধু’, ‘আমরা সম্পর্কে আছি’, অথবা অন্য কিছু। কিন্তু ইতিমধ্যেই গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে আমরা একসঙ্গে আছি। তাই আমরা দু’জনের কেউই প্রকাশ্যে গিয়ে আমাদের বিবাহিত জীবনের ঘোষণা করার প্রয়োজন বোধ করিনি। আমরা কখনও সেই প্রয়োজনও অনুভব করিনি।”

বিবাহিত জীবনের কথা স্মরণ করে অনিতা বলেছেন, “আমাদের বাড়িতে একটি ছোট্ট ঠাকুরের সিংহাসন ছিল। উনি আমার জন্য একটি মঙ্গলসূত্র তৈরি করিয়েছিলেন। আমাকে সোনালী এবং কালো রঙের চুড়ি পরিয়েছিলেন। তারপর সিঁদুর পরিয়ে বলেছিলেন ‘আজ থেকে তোমার দায়িত্ব আমার।’ আমাদের বিয়ে ঠিক এভাবেই এক রাতে হয়েছিল।”গুজব ছিল যে, রাজেশ খান্না যখন আর্থিক সংকটের সম্মুখীন হন তখন তাঁর বাংলো ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে সিল করে দেওয়া হয়েছিল। এই ধরনের গুজবের বিষয়ে স্পষ্ট করে অনিতা বলেন, “আমি মানুষকে বলতে শুনেছি যে রাজেশ খান্নার বাড়ি সিল করা ছিল এবং তিনি তার অফিসে থাকতেন। এটা একেবারেই ভুল। তিনি কখনও নিজের অফিসে থাকতেন না। বাড়িটি কখনও সিলও করা হয়নি। ১৯৯১ সালে আয়করের ক্ষেত্রে একটি সমস্যা হয়েছিল।”

অনিতার কথা অনুযায়ী, অভিনেতার কাগজপত্র বা কর সম্পর্কে খুব একটা ধারণা ছিল না। তাঁর কথায়, “তিনি কখনও নথিপত্র দেখতেন না এবং আয়কর কী তা তিনি জানতেন না। তাঁর টিম তাঁকে যা দিতে বলত, তিনি সেই পরিমাণ টাকাই দিতেন। যদি তাকে এক লক্ষ টাকা দিতে বলা হত, তাহলে তিনি তার সিএকে ফোন করে জিজ্ঞাসা করতেন ‘আমি কত শূন্য রাখব?’ তারপর কর বকেয়া হয়ে গেলেও তিনি জানতে পারতেন না। । রাজেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সম্পর্কে কিছুই জানতেন না। হঠাৎ একবার তাঁকে ৪৫ লক্ষ টাকা দিতে বলা হয়েছিল। এরপর একদিন রাজেশ নিজে গিয়ে আয়কর অফিসারের সঙ্গে এই বিষয়ে তর্ক করেন। তখন অফিসার তাঁকে হুমকি দেন যে তিনি চাইলে রাজেশ খান্নার বাড়ি সিল করেও দিতে পারেন। ছবি মুক্তিও আটকে দিতে পারেন।” অনিতা জানিয়েছেন। তর্কাতর্কির পর শেষ পর্যন্ত রাজেশ টাকা দিয়ে দেন। তাই কোনওদিন তাঁর বাড়ি সিল করা হয়নি।

১৯৭৮ সালে ধর্মেন্দ্র এবং জিনত আমন অভিনীত শালিমার ছবিতে নৃত্যশিল্পীর ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে অনিতা নিজের কেরিয়ার শুরু করেছিলেন। এরপর তিনি দাসী, চোরনি, আও প্যায়ার করেঁ এবং সাজিশের মতো ছবিতে অভিনয় করেন। ২০১৩ সালে সলমান খানের শো বিগ বস ৭-এও অংশগ্রহণ করেছিলেন অনিতা। তিনি দাবি করেছেন যে ২০১২ সালে রাজেশ খান্নার মৃত্যুর আগ পর্যন্ত প্রায় আট বছর ধরে সুপারস্টারের সঙ্গে সহবাস করেছেন তিনি।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ