আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দলে পুরনো এবং স্বচ্ছ ভাবমূর্তি যাদের রয়েছে তাদের গুরুত্ব দিতে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি:বুধবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে জেলা ওয়ারি বৈঠকে রানাঘাট সাংগঠনিক জেলা নেতাদের সাথে বৈঠক সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay)। মঙ্গলবার তমলুক বারাসতের পর বুধবার রানাঘাটের(Ranaghat) সাংগঠনিক জেলা নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় দলের পুরনো এবং স্বচ্ছ ভাব মূর্তি রয়েছে এমন কর্মীদের গুরুত্ব দিতে হবে। তাদের সামনের সারিতে রাখতে হবে। তাদেরকে সামনে নিয়ে কাজ করতে হবে। পুরনোদের কোন ভাবেই ব্রাত্য করা যাবে না। মঙ্গলবারও বারাসতের সাংগঠনিক নেতাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন কোন গোষ্ঠী দ্বন্দ্ব চলবে না।

সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। একসঙ্গে সবাইকে কাজ করতে হবে। আগামী বছর বিধানসভা নির্বাচনে ভালো ফলাফল করতে গেলে একতাব বড় প্রয়োজন। দল বড় ব্যক্তি বড় নয়। দল না থাকলে কারোর অস্তিত্ব থাকবে না। নদিয়া জেলার ক্ষেত্রেও একই নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দেন, সমস্ত অন্তর্দন্দকে মিটিয়ে সব ঝগড়া বিবাদকে সরিয়ে একসঙ্গে এখন থেকে কাজে নামতে হবে। আমার পাড়ার আমার সমাধান সহ দুয়ারে সরকার এবং যেকোনো সরকারি কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়তে হবে। এস আই আর ইস্যুতে জেলায় মিছিল মিটিং জোরদার করতে হবে। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রচার লাগাতার করতে হবে। মানুষের কাছে যেতে হবে।

মানুষের ক্ষোভের কথা শুনতে হবে। সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে। ভোটারদের গুরুত্ব দিতে হবে। এলাকায় সময় দিতে হবে। ২০২৬ সালের নির্বাচনে আগে দলের পুরনো এবং স্বচ্ছ ভাবমূর্তি যাদের রয়েছে তাদেরকে সঙ্গে নিয়েই এইসব কাজ করতে হবে। কোন দলাদলি বরদাস্ত করা হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলাওয়ারি বৈঠকে জেলা নেতাদের স্পষ্ট জানিয়ে দেন দলের উর্ধ্বে কেউ নয়। এক পদ একদল এই বিষয়টিকে মাথায় রেখে যারা একাধিক পদে রয়েছেন তাদের রদ বদল ঘটানো হবে বলেও জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

গোঘাটে তৃণমূল সাংসদের গাড়িতে হামলা, কড়া ব্যবস্থার নির্দেশ CEO-র  

পরিকল্পিতভাবে অশান্তি বাড়ানোর চেষ্টা, জগদ্দলকাণ্ডে সরব দেবাংশু

‘সাংসদের ওপরে আক্রমণকারীদের জীবন কঠিন হতে চলেছে’, সতর্ক করলেন অভিষেক

রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তের চাকরির মেয়াদ ৬ মাস বাড়িয়ে দিল কেন্দ্র

হিঙ্গলগঞ্জের জনসভা থেকে বুলডোজার চালিয়ে রক্তাক্ত করার হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর

দ্বিতীয় দফার আগে ‘জিরো টলারেন্স’, ৩৬ ঘণ্টায় মধ্যে গ্রেফতার ১৫৪৩ দুষ্কৃতী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ