প্রেস সেন্সরশিপ জারি, হাসিনার বক্তব্য প্রচার করলেই সংবাদমাধ্যমে তালা ঝোলানোর হুমকি ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্রমশই মুখোশ খুলছে  ‘রাজাকার’ তথা পাকিস্তানি দালাল মোল্লা মুহাম্মদ ইউনূসের। সংবাদমাধ্যমের সমালোচনার মুখ বন্ধ করতে শুক্রবার (২২ অগস্ট) দেশজুড়ে জারি হয়েছে প্রেস সেন্সরশিপ। তদারকি সরকারের তরফে সংবাদমাধ্যমকে হুমকি দিয়ে বলা হয়েছে, ‘দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার ও প্রকাশ করলে চরম মূল্য চোকাতে হবে। আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের ঝাঁপ বন্ধ করে দেওয়া হবে।’ ইউনূস সরকারের ওই ফরমান নিয়ে ক্ষোভে ফুঁসছেন বাংলাদেশের প্রবীণ সাংবাদিক-সহ বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকরা। দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র ‘বাংলাদেশ প্রতিদিন’ এর নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘সব কিছু সহ্যের বাইরে চলে গিয়েছে।’ আর এক দৈনিক সংবাদপত্র ‘মানবজমিন’ সম্পাদক মতিউর রহমান চৌধুরীর মতে, ‘বাংলাদেশে নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা এখন সোনার পাথরবাটি।’

গত ৮ অগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর দয়ায় ক্ষমতায় আসার পরেই দেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে এবং সংবাদমাধ্যমগুলিতে পাকিস্তানপন্থীদের পুনর্বাসনে আদাজল খেয়ে ঝাঁপায় মোল্লা ইউনূসের সরকার। ইতিমধ্যেই শতাধিক টিভি চ্যানেল দৈনিক সংবাদপত্র ও অনলাইন মিডিয়ার সম্পাদক-ভারপ্রাপ্ত সম্পাদক সহ শীর্ষ সাংবাদিকদের চাকরি থেকে বরখাস্ত করানো হয়েছে।২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ১৩ জন সাংবাদিককে জেলে পোরা হয়েছে। কয়েকশো সাংবাদিকের সরকারি পরিচয়পত্র (প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড) বাতিল করা হয়েছে। জো-হুজুরবৃত্তি করতে রাজি না হওয়ায় বেশ কয়েকটি বৈদ্যুতিন চ্যানেলের মালিককে গ্রেফতার করা হয়েছে এবং খুনের হুমকি দিয়ে দেশছাড়া করা হয়েছে। সাতশোর বেশি সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ‘জনকণ্ঠ’-এর মতো দৈনিক পত্রিকার নিয়ন্ত্রণ জোর করে দখল করা হয়েছে। মোল্লা ইউনূসের লেঠেল বাহিনীর প্রধান তথা প্রেস সচিব শফিকুল আলমের নেতৃত্বে গত এক বছরের বেশি সময় ধরে চলছে সাংবাদিক নিধন যজ্ঞ।

সরকারি সমালোচনার উপরে আগেই নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এবার পূর্ণ মাত্রায় প্রেস সেন্সরশিপ চালু হলো। এদিন এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বাংলাদেশের টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন মিডিয়ায় পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে। গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছি যে, শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।বন্ধ করে দেওয়া হবে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম।’

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য