সন্দেশখালির ছায়া পূর্ব বর্ধমান জেলার জামালপুরে, অতিষ্ঠ গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,জামালপুর: তৃণমূল নেতার অত্যাচারের বিরুদ্ধে এবার একজোট গ্ৰামবাসীরা ।প্রতিরোধে এককাট্টা । সন্দেশখালির ছায়া এবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে(Jamalpur)। সন্দেশখালির শাহজাহানের প্রতিচ্ছবি যেন জামালপুরের ফিরোজ ।শেখ শাহজাহানের প্রতিচ্ছবি এবার জামালপুরে শেখ ফিরোজের (Sk. Firaz)মধ্যে। তৃণমূল নেতার অত্যাচারের অতিষ্ট গ্রামবাসীরা। সন্দেশখালির ছায়া এবার জামালপুরে। শেখ শাহজাহানের মত সন্ত্রাস অত্যাচার জুলুমবাজি করার অভিযোগ উঠল জামালপুরের তৃণমূল নেতা শেখ ফিরোজের বিরুদ্ধে। জামালপুরের বেরুগ্রাম অঞ্চলের মানুষ জন রবিবার সরব হয়েছেন এই তৃণমূল নেতার অত্যাচারে। তাদের অভিযোগ এই তৃণমূল নেতা নিজেকে বিভিন্ন সাংসদ ,এম এল এ ও মন্ত্রীর ঘনিষ্ঠ বলে এলাকায় প্রভাব দেখাতে শুরু করেছে।

তার বিরুদ্ধে মানুষ কথা বলতে পারে না। গোটা ঘটনাকে ঘিরে তুমুল শোরগোল জামালপুরের রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের এই প্রভাবশালী নেতার বাড়ি জামালপুরে বেরুগ্রাম এলাকার চখনজাদি গ্রামে(Chakhanjadi Village)। এলাকার মানুষজন জানিয়েছেন শেখ ফিরোজ কোন বড় মাপের নেতা নয় ।তবে তার স্ত্রী ২০০৮ সাল থেকে এক টানা পঞ্চায়েত প্রধান। তাদের অভিযোগ স্ত্রী পঞ্চায়েতের প্রধান হওয়ার পর থেকেই তিনি বেরুগ্রাম অঞ্চলের ‘বেতাব বাদশা’ মনে করেন নিজেকে। তার বিরুদ্ধে এবার সন্দেশখালির মত আন্দোলন শুরু করে দিয়েছেন এলাকা বাসি। তৃণমূল কংগ্রেসের এই নেতার বিরুদ্ধে অভিযোগ একাধিক অসৎ পথে এই নেতা টাকা কামিয়ে নিজেকে ‘বেতার বাদশা’ মনে করছে।

লুটপাট ,হুমকি, মসজিদের অর্থ হাতিয়ে নেওয়া সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও শেখ ফিরোজ তার বিরুদ্ধে ওঠাঅভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের অঞ্চল সভাপতি এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। অভিযোগের পাল্টা জবাব জবাব দিয়েছেন অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ শাহাবুদ্দিন। ইতিমধ্যেই চখনজাদি বেরুগ্রাম সহ একাধিক এলাকার মানুষজন একত্রিত হয়ে ওই ‘বেতাব বাদশার’ বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ