দরজায় কড়া নাড়ছে দুর্গোৎসব, শারদীয়া নবরাত্রি শুরু কবে থেকে, জানুন পুজোর নির্ঘণ্ট

বিশ্বাস করা হয় যে, এই সময়কালে দেবীর যথাযথ পুজো করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দরজায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তবে দুর্গাপুজো যেমন বাঙালিদের উৎসব, তেমনি এই সময়ে অবাঙালীরা পালন করেন নবরাত্রি উৎসব। তবে হিন্দুধর্মে শারদীয়া নবরাত্রিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সারা বছরে মোট চারটি নবরাত্রি পালিত হয়। যার মধ্যে দুটি হল, গুপ্ত নবরাত্রি। এবং অন্য দুটিকে বলা হয় চৈত্র ও শারদীয়া নবরাত্রি। এই নয় দিনের ভক্তরা দেবী দুর্গার নয়টি রূপের পুজো কবেন। বিশ্বাস করা হয় যে, এই সময়কালে দেবীর যথাযথ পুজো করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করা যায়। এই বছর শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে ২২ সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে ২ অক্টোবর।

ঐতিহ্যানুসারে, প্রতিপাদ রীতিতে কলশ স্থাপনের মাধ্যমে নব রাত্রি শুরু হয়। পঞ্চাঙ্গ অনুসারে, ২২ সেপ্টেম্বর দেবী দুর্গার ঘট স্থাপনের শুভ সময়কাল সকাল ৬.০৯ মিনিট থেকে ৮.০৬ পর্যন্ত। ভক্তরা কলশ স্থাপনের জন্য প্রায় দুই ঘন্টা সময় পাবেন। এই সময়ে আপনি যে কোনও সময় ঘটস্থাপন এবং মা দুর্গার পুজো করতে পারেন। এই দিনে অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ১১v৪৯ মিনিটে, শেষ হবে ১২.৩৮ মিনিটে। এই শুভ মুহূর্তে ঘট স্থাপন করতে পারেন। ২২ সেপ্টেম্বর মা শৈলপুত্রী, ২৩ সেপ্টেম্বর মা ব্রহ্মচারিনী, ২৪ সেপ্টেম্বর চন্দ্রঘন্টা এবং ২৬ সেপ্টেম্বর কুষ্মান্ডা দেবীর পূজা হবে। ২৭ সেপ্টেম্বর ভক্তরা স্কন্দমাতার পুজো করবেন।

এছাড়াও ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী তিথি থেকে দুর্গাপুজো শুরু হবে এবং এই দিনে কাত্যায়নী দেবীর পূজা হবে। এরপর ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমীতে কালরাত্রি, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমীতে মহাগৌরী এবং ১ অক্টোবর মহানবমীতে সিদ্ধিদাত্রী দেবীর পূজা হবে। ২ অক্টোবর বিজয় দশমী উৎসবের মধ্যে দিয়ে নবরাত্রি শেষ হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এ সময় ভক্তরা যদি নিষ্ঠার সঙ্গে মা দুর্গার পুজো করেন এবং নবরাত্রির সময় যদি প্রতিদিন দেবী দুর্গাকে সিঁদুর অর্পণ করেন, তাহলে দেবী অত্যন্ত প্রসন্ন হনব্যেন। এই প্রতিকারের মাধ্যমে মা দুর্গা সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করবেন।

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই